হাওড়া , ৫ এপ্রিল:- সোমবার সকালে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রোড শো করলেন মধ্য হাওড়ার বিজেপি প্রার্থী সঞ্জয় সিং। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে হয় এই রোড শো। মধ্য হাওড়া মল্লিক ফটক থেকে এই মিছিল শুরু হয়ে হাওড়া নেতাজী সুভাষ রোড, কালিবাবুর বাজার শ্যামাশ্রী, নরসিংহ দত্ত রোড দিয়ে গিয়ে এই মিছিল পাওয়ার হাউস, দেশপ্রাণ শাসমল রোড, পঞ্চাননতলা রোড, হাওড়া ময়দানে এসে শেষ হয়। বিজেপির দাবি রোড শো’তে প্রচুর কর্মী সমর্থক যোগ দেন। অন্যদিকে, এদিন সকালে শিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ রথীন চক্রবর্তীর সমর্থনেও রোড শো হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি প্রার্থী ডাঃ রথীন চক্রবর্তী, বিজেপি নেতা জটু লাহিড়ী রোড শো’তে অংশ নেন। জগাছা প্রেস কোয়ার্টার থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে পার্বতী পেট্রোল পাম্পের সামনে এসে রোড শো শেষ হয়।
Related Articles
পুলকারের মালিকরা ব্যাবসার নামে যেভাবে বাচ্চাদের নিয়ে ব্যবসা করছে সেটা বন্ধের দাবি আহত স্কুল ছাত্রের পরিবারের।
হুগলি,১৫ ফেব্রুয়ারি:- পুলকার দুর্ঘটনার আগেই মাঝপথে পুলকারের চালক ও পুলকার বদলের অভিযোগ করছেন দুর্ঘটনার কবলে পড়া শিশুদের পরিবার। ঋষভ সিং এর পরিবারের অভিযোগ যে পুলকার করে পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়েছিল সেই পুলকার ও চালক মাঝপথে বদল হয়ে যায়। দুর্ঘটনার পর আমাদের নজরে সেটা নজরে আসে।ঋষভের আত্মীয় সঞ্জয় ভট্টাচার্য্য বলেন,আমরা এই বিষয়ে জেলা পরিবহন দপ্তরকে অভিযোগ […]
খরদায় আহত চিকিৎসকের বাড়িতে অর্জুন সিং।
উঃ২৪পরগনা, ২০ জানুয়ারি:- গত ১৫ই জানুয়ারি বিলকান্ডা বোর্ডঘর অঞ্চলের বাসিন্দা পেশায় চিকিৎসক আশুতোষ কীর্তনীয়ার বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল সমর্থক রনিদের বিরুদ্ধে। আজ আক্রান্ত চিকিৎসকের বাড়িতে দেখা করতে গেলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। পরিবারের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্জুন সিং জানালেন বর্তমান পরিস্থিতিতে রাজ্যে কোন মানুষ সুরক্ষিত নেই। […]
বন্যার কষ্ট ভুলে নেত্রীর জয়ে বাঁধভাঙা উচ্ছাস খানাকুলে।
আরামবাগ, ৩ অক্টোবর:- ভয়াবহ বন্যার কবলে আরামবাগ।জল বন্দী অবস্থায় রয়েছে মানুষ জন। চারিদিকে শুধু জল আর জল। এই রখম এক পরিস্থিতিতে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের খবর ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। ভবানীপুর উপনির্বাচনে তৃনমুল কংগ্রেসের প্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থীসহ বিরোধী দলকে হারিয়ে জয়লাভ করেন। সেই খবর জানতে পেরেই খানাকুলের তাঁতিশাল অঞ্চলের উদনা গ্রামের জলবন্দি […]








