হুগলি,১৪ ফেব্রুয়ারি:- ভ্যালেন্টাইন্স ডে নয় পুলওয়ামা শহীদদের শ্রদ্ধা জানাতে শোক দিবস পালন ছাত্রদের।শুক্রবার ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রেমিক প্রেমিকাদের নিয়ে ভালোবাসায় ব্যাস্ত মানুষ ,কিন্তু এই দিনে একবছর আগে পুলওয়ামার ঘটনায় প্রাণ হারান দেশের বীর সৈনিকরা।তাই আজকের দিনটা ভালোবাসার দিন হিসাবে নয় শোক দিবস হিসেবে পালন করলো প্যারিমোহন কলেজের তৃণমূল ছাত্র পরিষদ । তাদের উদ্যোগে রক্তদান শিবির ও পাশাপাশি স্বাস্থ শিবির করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রবীর ঘোষাল , মহিলা নেত্রী দেবিকা ঘোষ ও ছাত্র নেতা শুভদীপ মুখোপাধ্যায়।
Related Articles
১৫ দিনের জীবন যুদ্ধে জয়ী দিব্যাংশু , বরণ করে ঘরে তুলল পরিবার।
হুগলি,২৮ ফেব্রুয়ারি:- পনেরো দিন পর বাড়ি ফিরল পোলবায় পুলকার দূর্ঘটনায় আহত দিব্যাংশু ভগত। কোলকাতা পিজি হাসপাতালে চিকিত্সাধীন ছিল। তাকে দেখতে পাড়া প্রতিবেশীরা ভীড় জমায় বৈদ্যাবাটি বৈদ্যপাড়া বাড়িতে। পাড়া প্রতিবেশীদের সাথে উপস্থিত ছিলেন পৌরসদস্য সমর বাগচি ও শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ ইনচার্জ। গত 14ই ফেব্রুয়ারী স্কুল যাওয়ার পথে পুলকার দূর্ঘটনায় আহত হয়েছিল। সঙ্গে তার সহপাঠী ছিল ঋষভ […]
খেলা হবে দিবসে হাওড়ায় প্রীতি ফুটবল ম্যাচ।
হাওড়া, ১৬ আগস্ট:- মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সোমবার ১৬ আগস্ট সারা রাজ্যেই খেলা হবে দিবস পালিত হয়। এদিন বিকেলে হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ওই প্রীতি ম্যাচে মন্ত্রী অরূপ রায় একাদশের মুখোমুখি হয় হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন একাদশ। ম্যাচের ফল ছিল গোল শূন্য। ওই ম্যাচে অতীতের দিকপাল ফুটবলাররা অংশ নেন। […]
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি।
হাওড়া, ১০ জুলাই:- পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আজ ও আগামীকাল প্রতিটি বিধানসভা কেন্দ্র ব্যাপী বিভিন্ন আন্দোলন কর্মসূচি নিয়েছে তৃণমূল। এই ইস্যুতে শনিবার সকালে হাওড়ায় শিবপুর বড়ো ঘড়ির মোড়ে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেয় তৃণমূল। ওই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান […]






