কলকাতা,১৪ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন সবাই সবার মতো রাজনৈতিক বক্তব্য রেখে অপপ্রচার করেছেন। রাজনৈতিক দূষণ তাদের মধ্যে এতো গ্রাস করেছে তারা সব ভুলে গেছে। আমার দলের ফলাফল নিয়ে বামেদের ভাবতে বলিনি যাদবপুরে কি হয়েছে ? আগে নিজেদের চরকায় তেল দিন। -রাজ্যে বাম আমলে শেষ দশ বছরে ৬৩৬ জন খুন হয়েছে কিন্তু এই রাজ্য সরকার এই আমলে মাত্র ১৫৪ জন খুন হয়েছে এটাও আমরা চাই না। আমরা চাই না কোন দলই খুন হই রাজনীতিতে জিততে হলে অনেক কাজ করতে হয়। বছরের পর বছর বামেরা জিতেছে কিন্তু কোন কাজ করেনি। এবারে তারা আবার বড় লাড্ডু পাবে। বামেরা সবাই সাধু ১৯৮০ সাল থেকে চিটফান্ড চলছে। বোঝাপড়া না থাকলে কি আর হয় তাদের কেউ গ্রেফতার হয় না। ১ কোটি ৫০ লাখ মানুষকে এই স্কিমের মধ্যে নিয়ে আসা হবে। ক্ষেত মজদুর দের এই বিনামূল্যে সামাজিক সুরক্ষার মধ্যে নিয়ে আসা হবে। অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের এখানে যুক্ত করার পরিকল্পনা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ক্ষেত্রে কৃষকদের প্রিমিয়াম রাজ্য সরকার নিজেরাই দিয়ে দেবে। কেন সরস্বতী পুজোর দিন বনধ করেছিলেন ?
বছরে দুটো করে বনধ না করলে হয় না। কংগ্রেস সিপিআইএম এর ডান হাত। যেখানে আঞ্চলিক দল আছে সেখানে কংগ্রেস হেরে যাচ্ছে। বাংলাকে বঞ্চনা করে কেন্দর যদি কোন করে সব কিছু মনে করে করে নেবে তাহলে হবে না। বাংলা উত্তর প্রদেশ নয়। বাংলা মুখ বুজে চোখ বুজে সব কিছু মেনে নেবে না। বাংলায় এন আর সি, এন পি আর করতে দেব না। অনেক রাজ্য এন পি আর শুরু করেছে আমি সবাইকে চিঠি লিখে অনুরোধ করবো দয়া করে এটা করবেন না। মানুষকে ভালোবেসে করতে হয়। গায়ের জোড়ে এই সব কিছু করা যায় না। সঙ্গে বিজেপি বিধায়ককে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেন, রাজনীতির নোংরা খেলা খেলবেন না। এখন সময় আছে ঠিক হয়ে যান। বাংলায় যা মিছিল হয় সেটা আর কোথায় হয় না। আমরা যদি গণতন্ত্র রোধ কতাম তাহলে কি এটা হতো। আজ দুঃখ লাগে তারা যখন মেট্রোর একটা রুট চালু করে সেখানে একটু জানায় না আমাদের। এর জন্য দুঃখ লাগে। চোখের জল ফেলে বাংলার জন্য এই প্রকল্পের জন্য টাকা নিয়ে এসেছিলাম। বাংলাকে বঞ্চনা করে কেন্দ্র যদি মনে করে সব কিছু করে নেবে তাহলে হবে না। বাংলা উত্তরপ্রদেশ নয়। বাংলা মুখ বুজে চোখ বুজে সব কিছু মেনে নেবে না। শুক্রবার বিধানসভায় এই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাংলায় এনআরসি, এনপিআর করতে দেব না। অনেক রাজ্য এনপিআর শুরু করেছে আমি সবাইকে চিঠি লিখে অনুরোধ করবো দয়া করে এটা করবেন না। মানুষকে ভালোবেসে করতে হয়। গায়ের জোড়ে এই সব কিছু করা যায় না।”Related Articles
ডেঙ্গিতে আক্রান্ত হলেন হাওড়া জেলা হাসপাতালের সুপার।
হাওড়া , ২৪ সেপ্টেম্বর:- ডেঙ্গিতে আক্রান্ত হলেন হাওড়া জেলা হাসপাতালের সুপার ডাঃ নারায়ণ চট্টোপাধ্যায়। কিছুদিন আগে তিনি করোনাতে আক্রান্ত হয়েছিলেন। করোনাকে হারিয়ে আবার কাজে যোগ দিয়েছিলেন তিনি। স্বীকৃতিস্বরূপ গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন কোভিড ওয়ারিয়র হিসেবে মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নেন তিনি। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার তাঁর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। এরপরই […]
জিৎ-মিমি, ফিরলেন লন্ডন থেকে, নিজেদের আইসোলেশনে রাখবেন তারকারা।
প্রদীপ সাঁতরা,১৮ মার্চ:- বিশ্বজুড়ে মহামারীর আকার নেওয়া করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই লন্ডনে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী ও অভিনেতা জিৎ। বুধবার সকালে কলকাতা ফিরলেন তাঁরা। বিদেশ থেকে ফেরায় আপাতত নিজেদের আইসোলেশনে রাখবেন বলে জানিয়েছেন তারকারা। আজ বুধবার সকালে ৭টা ৪০ নাগাদ কলকাতা বিমানবন্দরে পা দেন জিৎ ও মিমি। বিমানবন্দরে দেখা যায় মুখে […]
ছেলেকে ধারাল অস্ত্রের কোপে খুনের চেষ্টা বাবার !
হাওড়া, ২৯ মে:- পারিবারিক অশান্তির জেরে ছেলেকে খুনের চেষ্টা বাবার, গুরুতর জখম ছেলে। অভিযুক্তকে গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা। হাওড়ার জগৎবল্লভপুরের মানসিংহপুর শিবতলা এলাকার ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে, মঙ্গলবার রাতে ঘরেই ঘুমোচ্ছিলেন ছেলে রাজেশ সামন্ত। সেই সময় মদ্যপ অবস্থায় বাবা এসে এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপ মারতে থাকেন। ছেলের চেঁচামেচি শুনে প্রতিবেশিরা এসে যুবককে উদ্ধার করে এলাকার […]









