হাওড়া, ৩০ আগস্ট:- সব অবতারেরই পূজা বেলুড় মঠের একটি অতি প্রাচীন রীতি। বেলুড় মঠের শুরুর দিন থেকেই সমস্ত অবতারের নাম গান পূজা সংকীর্তন প্রতিনিয়তই হয়। আর হিন্দুমতে শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ অবতার। তাই তার এই আবির্ভাব দিবসে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে এদিন পালিত হল শ্রীকৃষ্ণ জন্মতিথি বা জন্মাষ্টমী। সোমবার সন্ধ্যা আরতির পর মূল মন্দিরের ডানপাশে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে ভোগ নিবেদন করে পূজার্চনা করা হয়। শতনাম সংকীর্তন, শ্রীমৎ ভগবত দশম খন্ড থেকে জন্মকথা পাঠ, ভক্তি গান ইত্যাদি সহকারে ভক্তি জানানো হয় অবতার শ্রীকৃষ্ণকে।
Related Articles
আমফানের দুর্নীতি নিয়ে সরব তৃণমূলের জেলাপরিষদ সদস্যার বাড়িতে হামলা দলীয় কর্মীদেরই।
হুগলি , ১৩ জুন:- দলের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হওয়ায় তৃনমূল কংগ্রেসের জেলা পরিষদের 28 নং Z.P সদস্যা সম্পা দাসের বাড়িতে হামলার অভিযোগ তৃনমূলের একাংশের বিরুদ্ধে। অভিযোগ, আমফানের ঝড়ের দাপটে হরিপাল গ্রামীণ হাসপাতালে বেশ কিছু গাছ ভেঙে পড়েছিল। আশুতোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত সরকারের মদতে গাছ বিনা টেন্ডারে বিক্রি হওয়ায় আশঙ্কায় জেলাশাসক কে জানতে চেয়েছিল। […]
পাথরপ্রতিমার দিগম্বরপুর গুরুদাসপুর বিদ্যালয়ে মিডডে মিলের চাল এবং আলু ওজনে কম দেওয়ার অভিযোগে বিক্ষোভ।
দ:২৪পরগনা, ৯ জুন:- আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুর মহেন্দ্র ইন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের চাল,ওজনে আলু এবং চাল কম দেয়ার অভিযোগে অভিভাবকরা বিক্ষোভ দেখালেন। এমনকি আলু এবং চাল ব্যাগ থেকে ঢেলে দিয়ে তারা বিক্ষোভে সামিল হন। অভিভাবকদের অভিযোগ বিগত দিনে যখন মিড ডে মিলের খাবার দেয়া হতো তখনও পর্যন্ত […]
হুইল চেয়ারে বসেই করোনা যোদ্ধা হয়ে উঠেছেন প্যারালিম্পিক্সে পদক জয়ী দীপা।
স্পোর্টস ডেস্কহুগলি,৮ মে:- ভারতের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে প্যারালিম্পিক্সে পদক জয়ী দীপা মালিককে মনে আছে? যিনি পদ্মশ্রী, খেলরত্ন পুরস্কার লাভ করেছিলেন। কিন্তু তিনি এখন হাঁটতে পারেন না। শরীরে ১৮৩টি সেলাই। কোমরের নীচের অংশ সম্পূর্ণ অসাড়। ১৯৯৯ সালে তিন বারের অস্ত্রোপচার সত্ত্বেও আটকে গিয়েছেন হুইল চেয়ারে। তবুও লড়াই থেমে নেই দীপার। এবার লড়াই কোভিড-১৯ নামক […]








