হুগলি,৩ ডিসেম্বর:- বিজেপির গোষ্ঠীকোন্দল হুগলীর আরামবাগে। আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের বিরুদ্ধে একাধিক পোস্ট পড়ল সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে, পাশাপাশি কার্যালয়ের সামনে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।বিক্ষোভকারিদের অভিযোগ মন্ডল নির্বাচনে টাকা নিয়ে পদ দেওয়া হয়েছে অন্যদিকে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন আমি নিজের কাজে কোলকাতা এসেছি সব শুনেছি, এই কর্মকান্ড যারা ঘটিয়েছে তারা দলের কেউ নয় তৃনমূল থেকে এসে দলের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। কিছু কর্মি বিজেপির বাকিরা সবাই তৃনমূল থেকে আসা কর্মি, তারা ভেবে ছিল তৃনমূল থেকে এসে পদ পেয়ে যাবো তা হয়নি, তাই আমার বিরুদ্ধে পোষ্টার মারছে।আমার বিরুদ্ধে আগে এরম অভিযোগ ছিল না। আমি দলকে সব জানিয়েছি।
Related Articles
কোর্টের নির্দেশে পরবর্তী রাজ্যে বাহিনী মোতায়নের বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে।
কলকাতা, ১৩ জুলাই:- হাইকোর্টের নির্দেশ মত ভোট পরবর্তী সময়ে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা করতে আজ নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বীবেদির পৌরহিত্যে ওই বৈঠকে স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি ও কেন্দ্রীয় বাহিনীর ফোর্স কো অর্ডিনেটর ওই বৈঠকে উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিবকেl নির্বাচনী আচরণ বিধি তুলে […]
লিলুয়ায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। চালক সহ জখম ৪।
হাওড়া, ২৪ আগস্ট:- হাওড়ার লিলুয়া থানা এলাকার জগদীশপুরে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক খালাসি সহ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। স্থানীয় সূত্রের খবর, একটি গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাঁকে রাতেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, জগদীশপুর স্কুলের কাছে দুর্ঘটনাটি ঘটে। […]
খাওয়ার সময় হোটেলে ছাদ ভেঙে আহত ছয় পূর্নার্থী।
হুগলি, ২৯ জুলাই:- বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটে একটি দোকানে বসে খাবার সময় ছাদ ভেঙে পড়ে আহত হলেন ছয় পুন্যার্থী! শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। জানা গেছে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই থেকে নয় জনের একটি পুণ্যার্থী দল তারকেশ্বরে শ্রাবনী মেলায় যাওয়ার জন্য বেরিয়েছিলেন। রীতি অনুযায়ী তারকেশ্বরে শিবের মাথায় গঙ্গা জল ঢালতে যাওয়ার আগে বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাটে হাজির […]










