কলকাতা, ২১ আগস্ট:- রাজ্য সরকার আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার এবং প্রেসিডেন্সি সংশোধনাগারে দেশভাগের উপরে দুটি প্রদর্শনশালা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এইজন্যে প্রেসিডেন্সি সংশোধনাগারের যেসব সেলে চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্রী অরবিন্দর মত স্বাধীনতা সংগ্রামীরা বন্দি ছিলেন সেগুলি সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান চিত্রশিল্পী শুভাপ্রসন্ন জানিয়েছেন আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ১৩৩ একর জমির মধ্যে ৩৪ একর জমির উপরে এই ইতিহাস সমৃদ্ধ প্রদর্শনীশালা তৈরি করা হবে। এই জন্য দুটি সংশোধনাগারেই কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।
Related Articles
কোভিড পরিস্থিতি নিয়ে বণিকসভা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আগামীকাল বৈঠকে মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২ জুন:- বর্তমান কোভিড পরিস্থিতি এবং ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্গঠন ও পুনর্বাসন নিয়ে আলোচনা করতে রাজ্য সরকার আগামীকাল আরও এক দফায় বিভিন্ন বণিকসভা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে নবান্ন সংলগ্ন সভাঘরে প্রস্তাবিত এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার জন্য বণিকসভার রাজ্য ও জেলাস্তরের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন […]
ভারত জুড়ে বিরোধীদের এককাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে – বিমান বসু।
হুগলি, ২৯ আগস্ট:- সারা ভারত জুড়ে বিরোধীদের বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে হবে। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা কচ্ছ থেকে কোহিমা সর্বত্র বিরোধীদের বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে এক হতে হবে অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ঐক্যের ডাক দিলেও কিন্তু এখানে দেখা যাচ্ছে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন, এ রাজ্যের সরকার গণতন্ত্র মানছেন না। তাই এখানে বিরোধীদের অন্য চিন্তা […]
রাজ্যের ১১৯টি উদ্বাস্তু কলোনির ২০ হাজার মানুষের হাতে জমির মালিকানা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
কলকাতা , ১ সেপ্টেম্বর:- রাজ্য সরকার রাজ্যের ১১৯টি উদ্বাস্তু কলোনির আরো ২০ হাজার মানুষের হাতে জমির মালিকানা সত্ত হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই প্রায় ১৫ হাজার বাসিন্দার তালিকা প্রস্তুত করা হয়েছে এবং আরও প্রায় সাড়ে ৬ হাজার নামের তালিকা প্রস্তুত করার কাজ চলছে বলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গিয়েছে। তালিকা তৈরির কাজ শেষ […]








