হুগলি,১১ ফেব্রুয়ারি:- গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, আগুনে ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি বাড়ি। শ্রীরামপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ড তারাপুকুর কলোনি এলাকার ঘটনা। দমকল দেরিতে আসায় ক্ষোভ বাসিন্দাদের।মঙ্গলবার রাত নটা নাগাদ হঠাৎ একটি বাড়িতে রান্নার গ্যাস থেকে আগুন ধরে যায়।দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।পাশের পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করেন বাসিন্দারা।দরমার বেরা থাকায় আগুন দ্রুত ছড়ায়।খবর দেওয়ার পর দমকল পৌঁছাতে দেরি হওয়ায় কলোনীর বাসিন্দারা ক্ষোভে ফেটে পরে।
Related Articles
বন্যা প্লাবিত খানাকুলে জলবন্দি মানুষের উদ্ধারকার্যে পুলিশ প্রশাসন।
মহেশ্বর চক্রবর্তী, ৫ আগস্ট:- আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডলের নির্দেশে পুলিশের একটি উদ্ধার কারী দল খানাকুলের ধান্যমগরী থেকে শিশু ও মহিলা সহ একটি পরিবারটিকে উদ্ধার করে।ঘটনাটি ঘটেছে হুগলি জেলার খানাকুলের ধান্যনগরী অঞ্চলে।জানা গিয়েছে হুগলির আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক অভিষক মন্ডলের উদ্যোগে পুলিশের একটি দল খানাকুলের প্লাবিত এলাকাগুলিতে উদ্ধার কার্য চালায়।বন্যায় জলবন্দি মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে […]
অবৈধ ও লাইসেন্সবিহীন আধার সেন্টার চালানোর অভিযোগে হাওড়ায় গ্রেপ্তার ৪।
হাওড়া, ৫ সেপ্টেম্বর:- অবৈধ এবং লাইসেন্সবিহীন আধার সেন্টার চালানোর অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল হাওড়ার ডোমজুড় থানার পুলিশ। ডোমজুড়ের বিডিও অফিসের কাছেই দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল ওই আধার সেন্টার। স্থানীয় মানুষ খবর পেয়ে পুলিশকে জানায়। পুলিশ বাড়ির মালিক সহ ৪ জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ছোট্টু ভট্টাচার্য (৩০), সৌমেন্দ্রনাথ কর (২৯), […]
পশ্চিমবঙ্গ দিবসকে স্বাগত জানিয়ে মিষ্টিমুখ শ্রীরামপুরে।
হুগলি, ৮ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রীর ঘোষিত গান গেয়ে ও পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করিয়ে পশ্চিমবঙ্গ দিবস কে স্বাগত জানালেন তৃণমূল কর্মী সমর্থকরা। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঘোষণা করেছেন যে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হবে। মুখ্য মন্ত্রীর সিদ্ধান্তকে ধন্যবাদ জানাতে আজ সকালে শ্রীরামপুর শহর তৃণমূলের পক্ষ থেকে শ্রীরামপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে পথচলতি মানুষকে […]









