হুগলি, ১৮ আগস্ট:- বৈদ্যবাটি পুরসভার গেট আটকে বিক্ষোভ পুর নাগরিকদের।২৩ নং ওয়ার্ডের তেঁতুলতল ধান মাঠ এলাকায় গত তিন বছর ধরে নিকাশি বেহাল। নর্দমার জল উপচে রাস্তাঘাট জলমগ্ন হয়ে থাকে। নরক যন্ত্রনা ভোগ করতে হয় ওই এলাকার বাসিন্দাদের। রাস্তা দিয়ে কোনো গাড়ি এ্যাম্বুলেন্স ঢুকতে পারে না বলে অভিযোগ বাসিন্দাদের।বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করেও কোনো লাভ হয়নি। পুরসভাকে জানিয়েও নিকাশি ঠিক না হওয়ায় বুধবার সকালে পুরসভার গেট আটকে বিক্ষোভ শুরু করে। নিকাশি রাস্তা পানীয় জলের দাবী পূরন করবে পুরসভা এমন প্রতিশ্রুতি পেলে তবেই বিক্ষোভ বন্ধ করবে বলে জানিয়েছে বাসিন্দারা।
Related Articles
আরামবাগে সাতদিন সম্পূর্ণ লক ডাউনের সির্ধান্ত নিলো পুরসভা।
হুগলি , ১৭ জুলাই:- করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ। করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এই মারণ ভাইরাসের মোকাবিলায় বিভিন্ন জেলায় নতুন করে লক ডাউনের সির্ধান্ত নিচ্ছে প্রশাসন। এবার হুগলি জেলার আরামবাগে নতুন করে সাতদিনের জন্য লক ডাউন ঘোষণা করলো প্রশাসন। শুক্রবার পুরসভায় এই নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে পুরসভার প্রশাসক স্বপন […]
চিনসুরা সুইমিং ক্লাবে ভয়াবহ আগুন।
হুগলি , ২৫ ডিসেম্বর:- চুঁচুড়া শহরের গর্ব চিনসুরা সুইমিং ক্লাব। সাঁতার প্রশিক্ষনের পাশাপাশি শহরে একমাত্র এই প্রশিক্ষন কেন্দ্রেই রয়েছে সন্তরনের বিশেষ ইভেন্ট ডাইভিং প্রশিক্ষনের ব্যাবস্থা। চুঁচুড়া আদালত লাগোয়া এই সন্তরন কেন্দ্রই বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুনের কবলে পরলো। ঘটনায় একটি দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও এই আগুন লাগার ঘটনা একাধিক প্রশ্নচিহ্নে দাঁড় করিয়েছে প্রশাসনকে। কারন […]
ফুটবলের মাপের টিউমার পেটে, অস্ত্রোপচারের পর সুস্থ রোগি
হুগলি, ২৬ মে:- সিঙ্গুরের বারুইপাড়ার বাসিন্দা প্রৌঢ়া উমা মালিকের মাস দুয়েক ধরে পেটে সমস্যা দেখা দেয়।ভার ভার ছিল পেট।খিদে পেত না, অল্প খেলেই পেট ভরে যেত। প্রথমে বুঝতে পারেননি কি থেকে এমনটা হচ্ছে। সপ্তাহ খানেক আগে পেটে ব্যাথা শুরু হয় তার। সিঙ্গুর গ্রামীন হাসপাতালে ডাক্তার দেখাতে যান। আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেন ডাক্তার বাবু। আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পরে […]









