হুগলি,১০ ফেব্রুয়ারি:- অনাহারে, অর্থাভাবে বিনা চিকিৎসায় প্রাণ গেল গোন্দলপাড়া জুট মিল শ্রমিক উত্তম চৌধুরীর(45)। উত্তমবাবু চন্দননগর গোন্দলপাড়া জুটমিল সংলগ্ন টিনবাজারের বাসিন্দা। প্রসঙ্গত বিগত প্রায় দু’বছর ধরে বন্ধ গোন্দলপাড়া জুট মিল। মিলবন্ধের পর থেকেই অর্থনৈতিক অনটনে ভুগছিলেন উত্তম বাবু। এরই মধ্যে গত বছর 29 ডিসেম্বর উত্তম বাবুর মা কৃষাণ দাসী মারা যান। এরপর থেকে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে গেছিলেন উত্তম চৌধুরী। তার মধ্যেই অর্শ রোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। হলে সেভাবে অন্য কোনো কাজও করতে পারছিলেন না। মাস খানেক আগে চন্দননগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ই এস আই কার্ড থাকলেও টানা দু’বছর কারখানা বন্ধ থাকায় তিনি হাসপাতাকে ইএসআইয়ের কোন সুবিধাই পাননি বলে অভিযোগ। তাই অর্থের অভাবে তিনি সঠিকভাবে চিকিৎসা করাতে পারেননি।
ফলে বিনা চিকিৎসাতেই উত্তম বাবুর মৃত্যু হয়েছে বলে দাবি উত্তম ভাইপো অভিষেক চৌধুরীর। যদিও চন্দননগর শহর তৃণমূল কংগ্রেসের সম্পাদক চন্দন বর্মনের বক্তব্য ই এস আই কারখানার ব্যাপার। মা-মাটি-মানুষের সরকার গত বছর উনিশে মে কারখানার দরজা খুলে দিয়েছিল। কিন্তু হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির লকেট চট্টোপাধ্যায় যে তারপরই কর্তৃপক্ষের সাথে আলোচনা বর্মনের সাপেক্ষে সুপরিকল্পিতভাবে গত বছর 25শে মে কারখানার দরজা পুনরায় বন্ধ করে দেয়। অন্যদিকে এবিষয়ে বিজেপির রাজ্য ওবিসি মোর্চার সভাপতি স্বপন পাল বলেন তৃণমূলই ভোটের স্বার্থে ওই কারখানা খুলেছিলো ভোট মিটে যেতেই কারখানা বন্ধ করে দিয়েছিলো। রাজ্যের প্রায় ৫৫হাজার কারখানা বন্ধ রয়েছে। ২০২১সালে শ্রমিকরাই তৃণমূল সরকারকে উচ্ছেদ করবে।Related Articles
বিদ্যাসাগরের জন্মদিনে শিশুদের হাতে বর্ণপরিচয় তুলে দিলেন দক্ষিণ হাওড়া টিএমসিপি’র কর্মীরা।
হাওড়া, ২৬ সেপ্টেম্বর:- বিদ্যাসাগরের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা দক্ষিণ হাওড়ায় বাড়ি বাড়ি গিয়ে শিশুদের হাতে ‘বর্ণপরিচয়’ তুলে দিলেন। সোমবার ২৬ সেপ্টেম্বর সকালে দক্ষিণ হাওড়ায় দলের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে শিশুদের হাতে ‘বর্ণপরিচয়’ পুস্তক প্রদান করা হয়। এই কর্মসূচি সম্পর্কে দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রিতম দাস জানান, ২৬ […]
নির্বিঘ্নেই মিটলো প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা।
হুগলি, ১০ ফেব্রুয়ারি:- জীবনের প্রথম বড় পরীক্ষা তাই একটু টেনশন একটু উৎকন্ঠা আছে,তবে পরীক্ষার প্রস্তুতি ভালো হওয়ায় পরীক্ষা ভালোই হবে। আর প্রথম পরীক্ষা ভালো হলে পরের পরীক্ষা গুলোও ভালো হবে। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র গুলোতে পরীক্ষা আর অভিভাবকদের উপস্থিতি সকাল থেকে। ১১ টা থেকে পরীক্ষা শুরু। তার আগে থেকেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাচ্ছে পরীক্ষার্থীরা। হুগলি জেলায় […]
নব্য ও পুরাতন বিজেপি নেতা কর্মীদের বিবাদ , মেনে নিচ্ছেন দলের একাংশ।
কলকাতা , ১৭ ফেব্রুয়ারি:- বিজেপি দলে সম্প্রতি প্রায় সর্বস্তরে অভ্যন্তরীণ বিবাদের ঘটনা ঘটছে। এই ঘটনা যে নব্য ও পূর্বতন বিজেপি নেতা-কর্মীদের বিবাদের ফল সেটা দলের নেতৃত্ব আংশিক হলেও মেনে নিয়েছেন। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদারকে প্রশ্ন করলে তিনি বলেন, “দল বড় হচ্ছে। সবাইকে শৃঙ্খলায় আনা সময় সাপেক্ষ। তাই এরকম ঘটনা হতেই পারে। এটা […]








