হাওড়া,১১ ফেব্রুয়ারি:- পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানা এলাকায়। অভিযুক্তের নাম সন্তোষ মাহাতো। এলাকার বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার রাত বারোটা নাগাদ গৃহবধূর স্বামীকে মাদকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে বেঁহুশ করে দেওয়া হয়। এরপর অভিযুক্ত যুবক প্রতিবেশীর ঘরে ঢুকে তার স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে। মহিলার চিৎকার এরপর ছুটে আসেন আশপাশের এলাকার বাসিন্দারা। ততক্ষণে এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। সন্তোষ পেশায় গাড়িচালক বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর আগেও তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন এলাকার মহিলারাও।
শুক্রবার দিন রাতে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে সাউথ হাওড়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে রেফার করা হয় হাওড়া হাসপাতালে। এই ঘটনায় গৃহবধূর স্বামী সাঁকরাইল থানার অন্তর্গত নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সন্তোষ মাহাতোর নামে এরপর থেকেই অভিযুক্ত তার পরিবারকে নিয়ে পালিয়ে যান এলাকা ছেড়ে। মঙ্গলবার সকালে এলাকার স্থানীয় বাসিন্দারা জানতে পারেন ওই গৃহবধূর অবস্থা খারাপ। এরপর এলাকায় বিক্ষোভ শুরু হয়। এলাকার মহিলারা সন্তোষ মাহাতোর ঘরে তালাবন্ধ করে দেন। স্থানীয়েরা অভিযুক্ত সন্তোষ মাহাতোর কড়া শাস্তির দাবি তুলেছেন।Related Articles
অবসরভাতা বাড়ল।
কলকাতা, ১৩ মার্চ:- ক্যাজুয়াল, দৈনিক ভাতা, চুক্তিভিত্তিক কর্মীরা এবার অবসরের পর এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন। আগামী ১ এপ্রিল থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, প্যারা টিচার, এস এস কে, এম এস কে শিক্ষক, আশা, স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, অতিরিক্ত […]
রাজনৈতিক প্রতিশোধ থেকেই সিবিআই হানা , হাওড়ায় বললেন কল্যাণ বন্দোপাধ্যায়।
হাওড়া , ৩১ ডিসেম্বর:- কয়লা ও গরু পাচার কাণ্ডে যুক্ত এই অভিযোগে প্রভাবশালী যুব তৃণমূল নেতার বাড়ি অফিসে সিবিআই তল্লাশি নিয়ে বছরের শেষ দিনেও চড়ল উত্তেজনার পারদ। এদিন কলকাতার তিনটি ঠিকানায় একযোগে তল্লাশি চলে। এই ইস্যু নিয়ে ময়দানে নেমে পড়ে বিজেপি। রাজনৈতিক তরজা শুরু হয়। এই নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে হাওড়ায় পাল্টা প্রতিক্রিয়া দেন […]
অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল খোলার সিদ্ধান্ত স্থগিত রাখছে রাজ্য।
কলকাতা, ২৩ ডিসেম্বর:- কিছুতেই পিছু ছাড়ছে না করোনা জুজু। তাই আপাতত রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল খোলার সিদ্ধান্ত স্থগিত রাখতে বাধ্য হচ্ছে রাজ্য।শিক্ষামন্ত্রীর ইচ্ছা ছিল জানুয়ারি মাসেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস খোলা হবে। বিদ্যালয়ে এসেই অফলাইনে ক্লাস করতে হবে প্রত্যেক পড়ুয়াকে। কিন্তু তাতে জল ঢেলে দিল ওমিক্রন। করোনার এই নয়া প্রজাতির […]








