হাওড়া,১০ ফেব্রুয়ারি:- বিজেপির হাওড়া জেলা (সদর) কমিটির উদ্যোগে সিএএ-র সমর্থনে পদযাত্রা হল হাওড়ায়। সোমবার বিকালে শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকার কামারডাঙ্গা থেকে এই অভিনন্দন যাত্রা শুরু হয়। পদযাত্রায় অংশগ্রহণ করেন বিজেপি রাজ্য নেত্রী ভারতী ঘোষ, জেলা সদর সভাপতি সুরজিত সাহা, জেলা সদর সাধারণ সম্পাদক নবকুমার দে সহ অন্যান্য নেতৃবৃন্দ। কামারডাঙ্গায় বিজেপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শমীচন্ডীতলা, কাঁটাপুকুর পাঠশালা মোড়, পাওয়ার হাউস মোড় হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে এদিনের পদযাত্রা। পদযাত্রায় বিজেপি কর্মীদের উপিস্থিতি ছিল চোখে পড়ার মতো।ভারতী ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আজকের বাজেটে জঙ্গলমহলকে ঢেলে সাজানোর কথা বলেছেন। ছত্রধর মাহাতোকে বাড়িতে বাড়িতে পাঠিয়ে ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে চাইছেন।
মুখ্যমন্ত্রী ভয় দিয়ে সন্ত্রাস দিয়ে জঙ্গলমহলকে ঢেলে সাজাতে চাইছেন। জঙ্গলমহল কিন্তু ভুলবে না। উপযুক্ত জবাব দেবে। আমার দৃঢ়বিশ্বাস জঙ্গলমহলে তৃণমূল গোহারান হারবে। ভোটের রাজনীতি করতে গিয়ে ছত্রধর মাহাতোকে নামানো হয়েছে। এই ধরণের রাজনীতি টিকবে না। সরকার থেকেই আশঙ্কার বাতাবরণ তৈরি করেছে। রাজ্যের মন্ত্রী জঙ্গলমহলে কি করতে যাচ্ছেন ? ছত্রধর মাহাতোর সঙ্গে মিটিং করছেন কেন ? আমরা সব খবর রাখি। বিজেপি বোকা আর ভীতু ভাবার কারণ নেই। সেখানকার মানুষ কিন্তু এই জিনিস ক্ষমা করবে না। যে রক্তাক্ত ইতিহাস সেখানকার বুকের উপর দিয়ে গেছে জঙ্গলমহল সেই জায়গায় ফিরে যেতে চায় না। এর ফল তৃণমূল হাতে নাতে পাবে।Related Articles
মনোনয়নপত্র জমা দেওয়ার গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার নির্দেশ কমিশনের।
কলকাতা, ১১ জুন:- পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরে প্রথম দিন থেকেই বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠেছে রাজ্যে।পঞ্চায়েত ভোটের আগে মনোনয়ন পর্বেই ঝরেছে রক্ত। বেশ কিছু জায়গায় মনোনয়ন জমা দিতে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে বিরোধীরা। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও এনেছেন তাঁরা।মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে অশান্তির ঘটনায় রাজ্য নির্বাচন […]
জমিকে চাষের উপযুক্ত করে দিতে মঙ্গলবার সকালে জমির সার্ভের কাজ শুরু সিঙ্গুরে
হুগলি , ৫ জানুয়ারি:- সিঙ্গুরে টাটা প্রজেক্টে চাষিদের জমিকে চাষের উপযুক্ত করে দিতে মঙ্গলবার সকালে জমির সার্ভের কাজ শুরু করে দিলেন রাজ্য সরকারের ইরিগেসন দপ্তরের আধিকারিকেরা। মঙ্গলবার সকালে সিঙ্গুরের টাটা প্রজেক্টের মধ্যে যে সব গ্রামের চাষিদের চাষ করতে অসুবিধা হচ্ছিল। সেইসব মৌজায় জল পরিষেবার জন্য নালা। চাষিদের চাষের জন্য জমির লেভেলের কাজ শুরু হল। মঙ্গলবার […]
জলজীবন মিশন প্রকল্পে যন্ত্রাংশ কেনার দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি বিজেপির।
কলকাতা, ২২ নভেম্বর:- বিজেপি জলজীবন মিশন প্রকল্পে যন্ত্রাংশ কেনায় দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানাবে। রাজ্য বিধানসভায় আছে এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রাজ্যে জল জীবন মিশন প্রকল্পে ফেরুল কেনার ক্ষেত্রে প্রায় ১হাজার ৮৬ কোটি টাকার দুর্নীতি ছাড়াও পাইপ কেনার ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। তিনি বলেন, অন্যান্য রাজ্যে যন্ত্রাংশগুলি বাজার মূল্যে […]










