হাওড়া , ৩০ জুলাই:- রাস্তায় হারানো টাকা সমেত ব্যাগ উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিল মালিপাঁচঘড়া থানার পুলিশ। বুধবার ১০ হাজার টাকা ভর্তি ব্যাগ নিয়ে কাজে বেরিয়েছিলেন সালকিয়ার শ্রীঅরবিন্দ রোডের বাসিন্দা তিলক কুমার সাধুখাঁ। এই নিয়ে ওইদিনই মালিপাঁচঘড়া থানায় ডায়েরি করেন তিনি। বিষয়টি জানার পরই পুলিশ তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি খতিয়ে দেখা হয়। তাতে দেখা যায়, ওই ব্যক্তির হাত থেকে ব্যাগটি হরগঞ্জ বাজারের একটি ডাস্টবিনের পাশে পড়ে গিয়েছিল। সিসিটিভি ফুটেজে বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে সাদা পোশাকে পুলিশ সেখানে গিয়ে টাকা সমেত ব্যাগটি উদ্ধার করে। এরপর থানায় ডেকে ওই ব্যক্তিকে ব্যাগটি ফেরত দেওয়া হয়।
Related Articles
মহেশতলা বজবজ রোডের উপর একটি গোডাউনে ভয়াবহ আগুন৷
বৃহস্পতিবার আগুন লাগে মহেশতলা চক মিরে বজবজ রোডের উপর একটি গোডাউনে আগুন লাগে৷ খবর পেয়ে প্রথমে দমকলের ২টি ইঞ্জিন পাঠানো হয়৷ কিন্তু আগুন বিধ্বংসী আকার নিলে,ধাপে ধাপে আরও ১২ টি ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে৷ এছাড়া ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল৷তবে প্রাথমিক অনুমান,বর্ষায় শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ৷ এর আগে মহেশতলা থানার অন্তর্গত বেনের পোলে একটি […]
জ্বর-শ্বাসকষ্টজনিত সমস্যা মোকাবিলায় গাইডলাইন প্রকাশ।
কলকাতা, ১৮ সেপ্টেম্বর:- উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ বাড়ার প্রেক্ষিতে রাজ্য সরকার জ্বর-শ্বাসকষ্টজনিত সমস্যা মোকাবিলায় গাইডলাইন প্রকাশ করেছে। স্বাস্থ্য দফতরের প্রকাশিত এই গাইডলাইনে শিশুদের জ্বর-শ্বাসকষ্ট তিনদিনের বেশি থাকলে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশের নীচে নেমে গেলেও হাসপাতালে ভর্তি করতে বলা হয়েছে। আক্রান্ত শিশুদের […]
ক্রিকেট ফিরলেও প্রথম দিনেই বৃষ্টি, ব্যাটিং শুরু ইংরেজদের ।
স্পোর্টস ডেস্ক , ৮ জুলাই:- করোনা আতঙ্ক কাটিয়ে বুধবার আন্তর্জাতিক ক্রিকেট শুরু হল ১১৭ দিন পর। সাউদাম্পটনে ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে নাগাদ শুরু হওয়ার কথা ছিল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। টস হওয়ার কথা ছিল তিনটের সময়। কিন্তু টসের আগেই বৃষ্টি বাদ সাধল। এমনকী, ক্রিকেটাররা ফিরেও গেলেন মাঠ-সংলগ্ন হোটেলে। যা ক্রিকেট প্রেমীদের কাছে হয়ে উঠল […]







