কলকাতা, ২৫ জুলাই:- গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল দেশ জুড়ে পালিত হয় গুরু পূর্ণিমা। কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে মহা সাড়ম্বরে গুরু পূর্ণিমা পালিত হয়। কলকাতায় বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে ওই উপলক্ষে ভোর থেকেই সমবেত আরতি, যজ্ঞ, নাম সংকীর্তন, প্রসাদ বিতরণ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দেশ-বিদেশের সংঘের কার্যালয় গুলোতে এবং হিন্দু মিলন মন্দিরেও এদিন গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হয়। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ গুরু পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান।
Related Articles
গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী সহ তিনজন গ্রেপ্তার।
পূর্ব বর্ধমান , ১৪ মে:- মন্তেশ্বরে এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় গৃহবধূর স্বামী সহ শ্বশুর , শাশুড়ি শ্বশুরবাড়ির তিন সদস্যকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। মৃত গৃহবধূ চম্পা মন্ডল ( ২৪) মন্তেশ্বরের মামুদপুর ২ নম্বর অঞ্চলের কাইগ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে , বিগত কয়েকদিন ধরে ওই পরিবারে অশান্তি চলছিল। বুধবার বাড়ির মধ্যে গৃহবধূকে […]
হুগলিতে এসে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসায় চিনের কনস্যুল জেনারেল ঝাঁ লিউয়ের।
সুদীপ দাস, ১০ এপ্রিল:- মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিশালী নেতৃত্বে রাজ্যের অর্থনীতির উন্নতি হচ্ছে, মত কোলকাতায় নিযুক্ত চিনের কনস্যুল জেনারেল ঝাঁ লিউয়ের। রবিবার হুগলীর রায়বাজারে সুপ্রিম কোর্টের আইনজীবি জয়দীপ মুখার্জীর বাড়ির অন্নপূর্ণা পুজো দেখতে এসে এমনই মত প্রকাশ করলেন তিনি। এদিন ঝাঁ লিউ সহ কোলকাতার চাইনিস দূতাবাস থেকে মোট নয় জনের প্রতিনিধি দল আসেন জয়দীপবাবুর বাড়িতে। এদিন […]
কনটাইনমেন্ট এলাকা ছাড়া গ্রীন ও অরেঞ্জ জোনের দোকানপাট সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা রাখা যাবে।
হুগলি,৭ মে:- সরকারে নির্দেশ মত কনটাইনমেন্ট এলাকা ছাড়া গ্রীন ও অরেঞ্জ জোনের দোকান পাট সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা রাখা যাবে। আজ রিষড়া থানার উদ্যোগে রক্তদান অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডি,সি,পি শ্রীরামপুর ঈশানী পাল। তবে শপিং মল গুলিকে এই অনুমতি দেওয়া যাবেনা। কনটাইনমেন্ট জোন ছাড়া যে সমস্ত মদের দোকানগুলো খোলা […]







