হাওড়া , ২৪ জুলাই:- শনিবার সকালে হাওড়ায় লিলুয়া বড় গেটের সামনে জি টি রোডের উপরে একটি বহুতল বিল্ডিংয়ের মিটার বক্সে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়া বেরোচ্ছে দেখে বিল্ডিংয়ের বাসিন্দারা বিল্ডিং থেকে নিচে নেমে পড়েন। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন সময়মতো এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মাত্র আধ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। মিটার বক্সে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। হতাহতের খবর নেই। দমকল সময়মতো এসে না পৌঁছালে বড়ো দুর্ঘটনার আশঙ্কা ছিল।
Related Articles
৫৬৬ বছরে পড়লো কোন্নগরের ঘোষাল বাড়ির পুজো।
হুগলি , ৯ অক্টোবর:- হুগলি জেলার অন্যতম প্রাচীন পুজো গুলির মধ্যে কোন্নগরের ঘোষাল বাড়ির পুজো। এবারে এই বাড়ির পুজো 566 বছরে পড়ল। যেহেতু করোনার আবহ সারা পৃথিবীকে গ্রাস করেছে তাই এ বছরের পুজো কিছুটা হলেও সংক্ষিপ্তভাবে করা হচ্ছে। কোন্নগর ঘোষাল পরিবারের অন্যতম সদস্য প্রবীর ঘোষাল জানালেন যে এই বাড়ির পুজো দীর্ঘ 566 বছর ধরে আবহমানকাল […]
দ্বিতীয় বারের জন্য মন্ত্রীসভায় শপথ নিতে চলেছেন সিঙ্গুরের বেচারাম মান্না।
হুগলি , ১০ মে:- দ্বিতীয় বারের জন্য মন্ত্রীসভায় শপথ নিতে যাচ্ছে সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের তৃনমূল বিধায়ক বেচারাম মান্না। গতকাল মন্ত্রীসভায় নাম ঘোষণার সাথে সাথে সকাল থেকে দলীয় কর্মীরা ভীড় জমান সিঙ্গুরের রতনপুরের বাড়িতে। বাড়িতেই শুভেচ্ছা গ্রহন করলেন বেচারাম মান্না। সকালেই বাড়ির মন্দিরে কালী পুজো করছে। এর আগে 2011 সালে হরিপাল বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে […]
তীব্র জল সংকটে থাকা জঙ্গলমহলের জেলাগুলিতে পানীয় ও সেচের জলের যোগান বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২০ মে:- তীব্র জল সঙ্কটে ভোগা জঙ্গলমহলের জেলা গুলিতে পানীয় ও সেচের জলের য়োগান বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠক থেকে এই মর্মে নিদেশ দিয়েছেন তিনি। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জল সমস্যার কথা জানার পর তিনি সেচের জলের যোগান বাড়াতে স্পষ্ট নির্দেশ দেন। এর পরেই বিষয়টি নিয়ে তড়িঘড়ি মাঠে […]







