হুগলি , ৭ জুলাই:- পান্ডুয়ায় বাড়িতে ঢুকে নাবালিকাকে শ্লীলতাহানীর অভিযোগ-অভিযুক্ত পৌঢ়ের চুল কেটে দিল এলাকাবাসী-বেঁধে রাখা হয় বিদ্যুতের খুঁটিতে, পরে পুলিশ তাঁকে উদ্ধার করে আটক করে। সোমবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়া থানার মীরেপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ওই একালার বছর ১৩-র এক কিশোরি বাড়ির বাইরে বাথরুমে যাওয়ার সময় তাঁকে পিছন থেকে ধরে শ্লীলতাহানি করে স্থানীয় বাসিন্দা ষাটোর্দ্ধ কেষ্ট কর্মকার। কিশোরীর চিৎকারে চম্পট দিলেও পরে কিশোরি ঘরে ঢুকে পরিবারের লোককে একথা বলতেই উত্তেজনা ছড়ায়। এরপর এলাকাবাসীরা কেষ্টকে ধরে এলাকারই একটি পোষ্টে বেঁধে মারধর করে ও চুল কেটে নেয়। পরে পুলিশ এসে কেষ্টকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিন গভীর রাত ১টা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের না হওয়ায় কেষ্টকে আপাতত আটক করে রেখেছে পুলিশ।
Related Articles
শ্রীরামপুরে রোদ্দুর রায়ের বিরুদ্ধে এফআইআর তৃণমূল ছাত্র পরিষদের।
হুগলি, ১১ মার্চ :- বেলাঘাটার পর এবার শ্রীরামপুরে রোদ্দুর রায়ের বিরুদ্ধে এফআইআর করা হলো। বুধবার শ্রীরামপুর থানায় এই এফআইআর করেন শ্রীরামপুর শহর তৃনমূল ছাত্র পারিষদের সাধারন সম্পাদক প্রিয়ম চ্যাটার্জি। সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্র সংঙগীতকে বিকৃত করা এবং যুব সমাজকে বিভ্রান্ত করার বিরুদ্ধে এই এফ আই আর করা হলো বলে তিনি যানান। রোদ্দুর রায়ের এই ভাবে […]
অবশেষে মন্ত্রী-বিধায়কদের বেতন ভাতা সংক্রান্ত দুটি বিলে স্বাক্ষর রাজ্যপালের।
কলকাতা ১৭ অক্টোবর:- অবশেষে মন্ত্রী-বিধায়কদের বেতন ভাতা সংক্রান্ত দুটি বিলে স্বাক্ষর করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুমোদনের পর বিল দুটি ছেড়ে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। এমনকি রাজ্যপালের তরফে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে জানানো হয়েছে বলেও খবর। সোমবার বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়। মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল বিধানসভায় উত্থাপন করা হয়। রাজ্যপালের স্বাক্ষর না […]
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ১৫তম কোন্নগর বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিমান বন্দ্যোপাধ্যায়।
হুগলি, ১০ ডিসেম্বর:- শুক্রবার বিকালে কোন্নগর কালিতলা মাঠে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ১৫ তম কোন্নগর বইমেলা এবং পুষ্প প্রদর্শনী উদ্বোধন করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কাঞ্চন মল্লিক, পুরসভার প্রশাসক তনময় দেব, প্রখ্যাত চিকিৎসক ভবতোষ বিশ্বাস চন্দননগর পুলিশ কমিশনারেট কমিশনের অর্ণব ঘোষ সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে […]








