হাওড়া, ১৫ জুলাই:- হাওড়ার জগৎবল্লভপুর পাঁতিহাল ঈশ্বরচন্দ্র স্বাস্থ্যকেন্দ্রে আজ ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। শাসক এবং বিরোধী দলের মধ্যে দফায় দফায় ঝামেলা হয়। ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনার জেরে তখনকার মতো ভ্যাকসিন দেওয়া বন্ধ হয়ে যায়। ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণ করা হচ্ছে বলে অভিযোগ তোলে বিজেপি। তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়।
Related Articles
কেন্দ্রের আদলে রাজ্যেও পৃথক যোজনা কমিশন গড়ে তোলা হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৩ জানুয়ারি:- নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তা ধারাকে শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় যোজনা কমিশনেরর আদলে রাজ্যে পৃথক যোজনা কমিশন গড়ে তোলা হবে। ময়দানে আজ নেতাজির মূর্তিতে মাল্যদান করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। তিনি বলেন,নেতাজি যোজনা কমিশনের পরিকল্পনা করেছিলেন। মোদী সরকার ক্ষমতায় এসে যোজনা কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ তৈরি করেছে। এই সিদ্ধান্ত লজ্জার। একইসঙ্গে […]
গঙ্গাসাগর মেলায় জনসমাগম সামাল দিতে অতিরিক্ত বাস ও ট্রেনের ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বৈঠকে বসেছেন। মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ১৫ জন মন্ত্রী ও ১৮ টি দফতরের সচিবেরা বৈঠকে উপস্থিত রয়েছেন। একইসঙ্গে গঙ্গাসাগর মেলা সঙ্গে যুক্ত থাকার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও রয়েছেন ওই বৈঠকে। বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সচিবদের কাছ থেকে মেলার প্রস্তুতি সংক্রান্ত খোঁজখবর নেওয়ার পর মুখ্যমন্ত্রী […]
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সমন্বয় বজায় রাখতে বিশেষ আধিকারিক নিয়োগ করল রাজ্য।
কলকাতা , ১৯ সেপ্টেম্বর:- দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সমন্বয় বজায় রাখতে এবার একজন বিশেষ আধিকারিক নিয়োগ করল রাজ্য সরকার। বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষালের রাজ্যের ইনফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ করল নবান্ন। শুক্রবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। জয়ন্ত ঘোষাল দিল্লিতে কেন্দ্রীয় সরকারের […]








