কলকাতা, ১০ জুলাই:- রাজ্য সরকার প্রতিবছর প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে বলেন শূন্যপদের ভিত্তিতে প্রতিবছর টেট পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া যথাসম্ভব স্বচ্ছ রাখার চেষ্টা করা হবে বলেও তিনি জানিয়েছেন। এইদিকে কমিশনের তরফেও আজ এক পৃথক সাংবাদিক বৈঠকে আদালতের নির্দেশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অচলাবস্থা কেটেছে বলে জানানো হয়। সফল প্রার্থীদের প্রথমে ইন্টারভিউ এবং তারপরে সেই ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে নিয়োগ করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। নিয়োগ প্রক্রিয়া ঘিরে কোনো অসন্তোষ থাকলে প্রার্থীরা কমিশনের দপ্তরে অভিযোগ জানাতে পারবেন। সেই অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও কমিশনের তরফ এ আশ্বাস দেওয়া হয়েছে।
Related Articles
সিঙ্গুরে প্রকল্প এলাকায় ভেড়ি তৈরির কাজ বন্ধ করে দিল ভূমি রাজস্ব দপ্তর।
হুগলি, ১ ফেব্রুয়ারি:- প্রকল্প এলাকায় অবৈধ ভাবে মাটি কেটে মাছচাষের ভেড়ী তৈরীর অভিযোগে কাজ বন্ধ করে দিল সিঙ্গুর ভূমি রাজস্ব দফতর। গত পাঁচ দিন ধরে চলছিল ভূমি দফতরের অনুমতি ছাড়াই রাজস্ব কর ফাঁকি দিয়ে বেআইনি ভাবে মাটি কেটে মাছের ভেড়ী তৈরীর কাজ। আজ দুপুরে ভূমি দফতরের রেভিনিউ অফিসার সাধনা ব্যানার্জী প্রকল্প এলাকায় সরেজমিনে তদন্তে যান। […]
ডুরান্ডের প্রতিশোধ, গোকুলামকে হারাল মোহনবাগান।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৬ ডিসেম্বর:– ডুরান্ডের ফাইনালে এই গোকুলামের কাছ পরাস্ত হয়েই ট্রফি হাতছাড়া হয়েছিল। তাই সোমবার কল্যাণীতে মোহনবাগানের কাছে লড়াইটা ছিল বদলার। ফ্রান গঞ্জালেজের সৌজন্যে পূরণ হল সেই লক্ষ্য। স্প্যানিশ তারকার জোড়া গোলের সৌজন্যে ডার্বির আগে জয়ের ছন্দ ধরে রাখল মোহনবাগান। ডুরান্ডে বিপক্ষের ত্রাস হয়ে উঠেছিলেন গোকুলামের মার্কাস। তাই এদিনও মোহনবাগানের ম্যাচটা ছিল ত্রিনিদাদ টোবাগো […]
বিজি প্রেসের কর্মচারীদের নিয়ে বৈঠক করলেন পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা, ১৫ মার্চ:- আলিপুর এর বিজি প্রেস নিয়ে কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কারও চাকরি যাবে না। ২২৩ জন কর্মচারী রয়েছে। টেকনিক্যাল ও নন টেকনিক্যাল মিলিয়ে। তাদের নানা দাবি ছিল। সবটা বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী অনুযায়ী অন্যত্র ট্রান্সফার পাবেন তাঁরা। কর্মী সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। গোপালনগর […]








