কলকাতা, ৫ জুলাই:- জ্বালানির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। পেট্রোল, ডিজেলের দাম কমাতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের নেওয়া করের হার কমানোর জন্য প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ জানিয়েছেন।চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, কেন্দ্রীয় নীতির জন্যই নিত্যপ্রয়োজনীয় জিনিসের যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে সাধারণ মানুষের প্রকৃত আয় কমছে৷ তিনি চিঠিতে লিখেছেন, গত ৪ মে থেকে এখনও পর্যন্ত মোট ৮ বার পেট্রোলের দাম বেড়েছে। শুধুমাত্র জুনেই বেড়েছে ৬ বার। তারমধ্যে আবার এক সপ্তাহে বেড়েছে মোট ৪ বার। এদিকে শুধুমাত্র ২০২০-২১ অর্থবর্ষেই কোভিড অতিমারির মাঝে তেল আর পেট্রোলিয়াম থেকে ভারত সরকার ৩.৭১ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। এভাবেই সরকার সাধারণ মানুষের কথা না ভেবে তার আয় বাড়িয়ে চলেছে। ২০১৪-১৫ থেকে এখনও পর্যন্ত পেট্রোপণ্য থেকে সরকারের কর আদায় ৩৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে মুখ্যমন্ত্রীর দাবি। তিনি আরো বলেন এরাজ্যের সরকার এ ব্যাপারে সাধারণ মানুষের পাশে থেকেই কাজ করেছে। সবশেষে করের হার কমিয়ে পেট্রোল ডিজেলের দাম অবিলম্বে কমানোর ব্যবস্থা করতে তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।
Related Articles
গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
কলকাতা,৮ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার আউটরাম ঘাটে এবছরের গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সূচনা করেন। পাশাপাশি তিনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এর একটি ভ্রাম্যমাণ পরীক্ষাগারকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা করে দেন। মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর মেলা উপলক্ষে আসা তীর্থযত্রীদের সুবিধার্থে রাজ্য সরকার সবরকম ব্যবস্থা নিয়েছে। পর্যাপ্ত পরিমাণে যানবাহন ও ভেসেলের ব্যবস্থা করা হয়েছে।পাশাপাশি গঙ্গাসাগরে আশা সমস্ত তীর্থযাত্রী এবং […]
হিন্দু জাগরন মঞ্চের তিরঙ্গা যাত্রাকে কেন্দ্র করে আজ ধুন্ধুমার চুঁচুড়ায়।
সুদীপ দাস , ১৫ আগস্ট:- হিন্দু জাগরন মঞ্চের তিরঙ্গা যাত্রাকে কেন্দ্র করে আজ ধুন্ধুমার চুঁচুড়ার খাদিনামোড়ে। পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি মঞ্চের সদস্যদের। কিছুটা দূর এগিয়ে পুলিশের বাঁধার মুখে পরে পিছু হটতে হলো হিন্দু জাগরন মঞ্চকে। শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে হিন্দু জাগরন মঞ্চের চুঁচুড়া কমিটির উদ্যোগে খাদিনামোড় থেকে ৩০০ ফুটের তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। তবে […]
১৪ বছরের এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষনের অভিযোগে আটক তৃণমূল নেতার ছেলে।
হুগলি , ১৬ ডিসেম্বর:- পড়তে যাওয়ার পথে ১৪ বছরের এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষনের অভিযোগে আটক তৃণমূল নেতার ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পোলবা থানার এলাকায়। ধৃতের নাম সুমন সাঁতরা। সুমনের বাবা বরুন সাঁতরা স্থানীয় তৃণমূল নেতা বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যার পর। পোলবার গোটু বাজার এলাকায় মামার বাড়িতে থেকেই পড়াশুনা করে ৭ম […]






