সুদীপ দাস, ৫ জুলাই:- আশঙ্কাই সত্যি হলো। ফের বন্ধ হয়ে গেল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল। মিল কর্তৃপক্ষ গেটে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে দিল। কাজ হারালো প্রায় চার হাজার শ্রমিক। কয়েকদিন ধরে ঝামেলা চলছিল ব্যাচিং ডিপার্টমেন্টে। কোম্পানির দাবি ৭০০ বেল্ট প্রোডাকশন দিতে হবে। শ্রমিকেরা জানিয়েছিল গোডাউন থেকে মাল দিলে ৫০০ বেল্ট দিতে হবে। আর লরি এলে লরি আর গোডাউন মিলে ৭০০ বেল্ট দিতে হবে। শ্রমিকেরা এই দাবি মানতে চায়নি। এরপর লেবার অফিসারের সংগে মিটিং হয়। কোনো সুরাহা না হওয়ায় প্রশাসনিক পর্যায় এব্যাপারে আলোচনা হলেও ব্যর্থ হয়। দুজকে চার্জশিট দেয় মিল কর্তৃপক্ষ। এরপর শ্রমিকরা ৪০০ বেল্ট প্রোডাকশন দিয়েছিল কিন্তু কোম্পানি মানতে নারাজ।আজ সকালে হঠাৎ এই সাসপেনশন অফ ওয়র্কের নোটিশ ঝুলিয়ে দেয় গোন্দলপাড়া জুটমিল কর্তৃপক্ষ। প্রায় আড়াই বছর বন্ধের পর ১ নভেম্বর খুলেছিল এই জুটমিল। রাজ্যে বিধামসভা নির্বাচন মিটতেই ফের বন্ধ হয়ে গেলো এই মিল। বেকার হয়ে পরলেন প্রায় ৪ হাজার শ্রমিক। এবিষয়ে মিল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Related Articles
তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে মালদায় চন্দ্রিমা।
মালদা, ২৮ এপ্রিল:- আগামী ৭ ই মে মঙ্গলবার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন। তার আগে শেষ মুহূর্তের প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। এবারে দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে মালদার মানিকচকে ভোট প্রচারে এলেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের মহিলা সংগঠনের ডাকে এদিন মানিকচকের […]
সবুজায়নকে গুরুত্ব দিয়েই হুগলির ১৮ টি ব্লকের প্রতি পঞ্চায়েতে ৫০ হাজার গাছ বসানো হবে।
মহেশ্বর চক্রবর্তী, ২৫ নভেম্বর:- করোনা ভাইরাসের পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের জেরে বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব। এই রখম এক পরিস্থিতি থেকে পৃথিবীকে বাঁচাতে হলে গাছ বসাতেই হবে বলে অভিমত পরিবেশবিদদের। সারা দেশজুড়েই একপ্রকার সবুজায়নের কর্মসূচি চলছে। সেই মতো রাজ্যের প্রতিটি জেলা প্রশাসন গাছ বসানোর ওপর গুরুত্ব আরোপ করে। হুগলি জেলা প্রশাসনও ব্যতিক্রম নয়। হুগলি জেলার আঠারোটি ব্লকেই […]
রাজ্যে গড়ে উঠবে একাধিক উপনগরী , ঘোষণা আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিমের।
কলকাতা , ৩০ জুলাই:- রাজ্যে রাজারহাট নিউটাউনের ধাঁচে একাধিক উপনগরী গড়ে তোলা হবে হবে বলে আবাসনমন্ত্রী তথা হিডকো-র চেয়ারম্যান ফিরহাদ হাকিম ঘোষণা করেছেন। হিডকো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে আজ তিনি সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কীভাবে নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলিকে সস্তায় জমি দিয়ে সাহায্য করা যায় তা ওই বৈঠকের মূল আলোচ্য ছিল। একইসঙ্গে হিডকোর আগামী […]








