কলকাতা, ৩০ জুন:- কোভিডের টিকা বন্টনের ক্ষেত্রে কেন্দ্র সরকার রাজ্যের সঙ্গে বীমাত্রিসুলভ আচরণ করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। আজ নবান্নে তিনি সাংবাদিকদের বলেন টিকার মজুদ কম থাকায় আজ থেকে দুই দিন প্রথম ডোজ দেওয়া সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত রাজ্যকে এক কোটি ৯৯ লাখ ভ্যাকসিন দিয়েছে বলে তিনি জানান। এরপরেও রাজ্য সরকার ৫৯ কোটি টাকা খরচ করে ১৮ লক্ষ ভ্যাকসিন কিনেছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কসবার ভুয়ো ভ্যাকসিন শিবির থেকে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়েছে বলে তিনি জানান। যারা এই শিবির থেকে ভ্যাকসিন নিয়েছেন রাজ্য সরকার দায়িত্ব নিয়ে তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শমত পরবর্তী ব্যবস্থা নেবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
Related Articles
দিল্লির অনুকরণে উত্তরপ্রদেশেও একটি বঙ্গ ভবন তৈরির সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ১৬ মে:- রাজ্য সরকার নতুন দিল্লির অনুকরণে উত্তরপ্রদেশেও একটি বঙ্গ ভবন তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এইজন্য সেখানকার বেনারসের বিশ্বনাথ মন্দির থেকে কিছুটা দূরে কোচবিহারের রাজাদের প্রায় এক একর ফাকা জমি চিহ্নিত করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ইতিমধ্যেই প্রস্তাবিত এই ভবন নির্মাণ নিয়ে পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বহুতল […]
অবশেষে বুধবার থেকে রাজ্যে লোকাল ট্রেন চালু হচ্ছে।
কলকাতা , ৯ নভেম্বর:- অবশেষে বুধবার থেকে রাজ্যে লোকাল ট্রেন চালু হচ্ছে। ট্রেন বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে বহু মানুষ কাজের প্রয়োজনে কলকাতা আসতে পারেননি। তাঁরা এবার আসবেন। তাই শিয়ালদা ,হাওড়া বালিগঞ্জ, উল্টোডাঙ্গা সহ বিভিন্ন স্টেশন থেকে মানুষ যাতে সহজে শহরের প্রাণ কেন্দ্রে আসতে পারে, তার জন্য বাস সার্ভিস স্বাভাবিক করার চেষ্টা করা করছে রাজ্য সরকার। […]
তুফানগঞ্জে রহস্যজনক মৃত্যু এক যুবকের, সিআইডি তদন্তের দাবি জানিয়ে পথ অবরোধ এলাকাবাসীর।
কোচবিহার, ১৮ জুলাই:- তুফানগঞ্জে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনার সিআইডি তদন্তের দাবি জানিয়ে পথ অবরোধ এলাকাবাসীদের। শনিবার মৃতদেহ নিয়ে এলাকায় এনে তুফানগঞ্জ থেকে বালাভূত যাওয়ার রাজ্য সড়কের ওপরের রেখে পথ অবরোধ করেনা স্থানীয় বাসিন্দারা ও পরিবারের লোকজন। তাদের সকলের হাতে প্ল্যাকার্ট সিআইডি তদন্তের দাবি লিখে নিয়ে এসে বিক্ষোভ দেখান। প্রায় দীর্ঘ ১ ঘন্টা ওই অবরোধ […]









