হাওড়া, ২৮ জুন:- ভ্যাকসিন নিয়েও এখনও আসেনি ম্যাসেজ। অভিযোগ এবার হাওড়ায়। ভ্যাকসিন নিয়েছেন অথচ এখনও আসেনি কোনও ম্যাসেজ। এরকমই ঘটনা ঘটেছে হাওড়া শহরে। প্রায় শতাধিক ভ্যাকসিন গ্রহীতার ক্ষেত্রে ঘটেছে এমনই ঘটনা। উদ্বেগ ও দুশ্চিন্তায় বারে বারে ভ্যাকসিন সেন্টারে এসে যোগাযোগ করলেও সুরাহা মেলেনি। হাওড়া ময়দান সংলগ্ন একটি ভ্যাকসিন কেন্দ্র থেকে টিকা নিয়ে এমনই ভোগান্তিতে পড়েছেন শতাধিক মানুষ। রেজিস্ট্রেশন ছাড়াই এদের টিকাকরণ হয়েছিল কিনা বা কিভাবে এতজনকে টিকা দেওয়া হয়েছিল তা নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন। এই ঘটনায় কপালে চিন্তার ভাঁজ সকলের। হাওড়া ময়দানের ওই কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল প্রায় মাস দেড়েক আগে ১৮মে থেকে। বিনামূল্যে দেওয়া হয়েছিল ভ্যাকসিন। এখনো পর্যন্ত প্রায় শতাধিক ভ্যাকসিন গ্রাহকের কাছে আসেনি রেজিস্ট্রেশন এসএমএস। ঘটনার প্রতিকারের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। তবে, এই বিষয়ে কোনও অভিযোগ আসেনি স্বাস্থ্য দপ্তরের কাছে। হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য, বিষয়টি সমাধান করার চেষ্টা করছে জেলা স্বাস্থ্য দপ্তর।
Related Articles
নেশায় পরে নাসার বিজ্ঞানীও সর্বশান্ত, মাদকের নেশা থেকে দূরে থাকার আহ্বান পুলিশের।
হুগলি, ২৬ জুন:- আজ বিশ্ব মাদক বিরোধী দিবস পালন করল চন্দননগর পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের হেড কোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইনে স্কুল পড়ুয়া, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, নেশা মুক্তির কাজের সঙ্গে যুক্ত ব্যাক্তিদের নিয়ে একটি অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভলগি, ডিসি চন্দননগর ঈশানী পাল সহ পুলিশ আধিকারীকরা। কমিশনার বলেন, মাদকের নেশার সঙ্গে […]
সব ভাইরাসই করোনা নয়, সব মশা ডেঙ্গির নয় আর সব মাছ ইলিশ নয়-করোনা-সচেতনতায় আরও জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রদীপ সাঁতরা ,১৩ মার্চ :- করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ ক্রমশ বেড়েই চলেছে। ক্রমশই অবনতি হচ্ছে গোটা বিশ্বের করোনা পরিস্থিতির। বিশ্বে প্রায় ৫ হাজার জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত প্রায় ১৩ লাখ। বৃহস্পতিবারই দেশে প্রথম করোনা-আক্রান্তের মৃত্যু হয়েছে কর্নাটকে। শুক্রবারই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫। তবে আশার কথা, বাংলায় এখনও থাবা বসাতে পারেনি করোনাভাইরাস। তবে সতর্কতায় […]
পুলিশের বোর্ড লাগিয়ে প্রকাশ্যে গাড়ি নিয়ে চলার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে।
উঃ২৪পরগনা, ১১ ফেব্রুয়ারি:- কামারহাটি পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রাই, তার স্বামী পুলিশে কর্মরত। প্রকাশ্যে বেআইনিভাবে পুলিশের বোর্ড লাগিয়ে গাড়ি নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় চলাফেরার অভিযোগ কাউন্সিলের বিরুদ্ধে। ক্যামেরার সামনে গোটা অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর নির্মলা রাই। কাউন্সিলর বলেন আমার স্বামী পুলিশে কর্মরত। তাই আমি গাড়ি করে ঘুরি। এবিষয় বিধায়ক মদন মিত্র জানান, গোটা […]










