সুদীপ দাস , ১ জুলাই:- ফেসবুকের পোষ্ট দেখে রেলওয়ে প্লাটফর্ম থেকে এক কিশোরীকে (প্রমানস্বাপেক্ষ তরুনীও হতে পারে) উদ্ধার করলো ডালসা (ডিস্ট্রিক্ট লিগাল সেল অথরিটি)। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলীর ব্যান্ডেল স্টেশনে। দিনকয়েক ধরে ওই স্টেশনে একটি মেয়েকে দেখা যচ্ছিলো। সম্প্রতি মেয়েটির ছবি সহ ফেসবুকে একটি পোষ্ট করেন জনৈক মহিলা। সেই পোষ্ট দেখেই মেয়েটিকে উদ্ধারে উদ্যোগী হয় ডালসা। বৃহস্পতিবার বিকেলে ডালসার সদস্যরা উপস্থিত হন ব্যান্ডেল স্টেশনে। খবর পেয়ে সেখানে পৌঁছয় হুগলী ইচ্ছে পূরণে প্রয়াস নামক একটি স্বেচ্ছােবী সংগঠনও। এরপর স্টেশন কর্তৃপক্ষ ও রেল পুলিশের সহযোগীতায় এদিন সন্ধ্যায় মেয়েটিকে চুঁচুড়া হাসপাতালে। হিন্দীভাষী মেয়েটির কথায় অস্পষ্টতা রয়েছে। তবে সে তাঁর নাম রিমঝিম বলে জানায়। পাশাপাশি সে জাঙ্গি নামক যে ঠিকানা জানিয়েছে গুগলে সেই নাম ঝাড়খন্ডে দেখাচ্ছে। এবিষয়ে ডালসার পক্ষে জোয়ালা মাহাতো বলেন আপাতত চিকিৎসার জন্য মেয়েটি চুঁচুড়া হাসপাতালে থাকবে। ডাক্তারি পরীক্ষা করে তাঁর বয়স ১৮-র নীচে হয় তাহলে তাঁকে হোমে পাঠিয়ে তাঁর ঠিকানা খোঁজা হবে। এবং সে যদি প্রাপ্ত বয়স্ক হয় তাহলে আদালতের অনুমতি নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।
Related Articles
দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সাংবাদিক , ভাঙচুর করা হলো গাড়িও ,পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি, তদন্তে ময়না থানা।
ময়না , ২৮ মে:- গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সংবাদ মাধ্যম। আর সেই সংবাদমাধ্যম এবার আক্রান্ত দুষ্কৃতীদের হাতে। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহল গ্রামে নিজের আত্মীয় বাড়িতে গিয়েছিলেন রাজ্যের জনপ্রিয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিক জাহাঙ্গীর বাদশা। আর সেখানেই তাকে এবং তার পরিবারকে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়। সাংবাদিকের গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাকে এবং […]
ডেঙ্গু নিয়ে সচেতনতার প্রচারে তিনটি ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম।
কলকাতা , ১৩ আগস্ট:- একদিকে যখন করোনার দাপট ঠিক সেইসময় অন্যান্য বছরের মতো চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। আজ সল্টলেকে নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে তিনটি ভ্রাম্যমাণ গাড়ি ছাড়া হল। কেএমডিএর আবাসন এলাকায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্প্রে, ব্লিচিং পাউডার ছড়াবে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম তিনটি ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেন সল্টলেকের […]
দিনের বেলায় মহিলার বাড়িতে ডুকে পেটে ছুরি মেরে পালাল তিন দুষ্কৃতি।
মালদা,২৯ ফেব্রুয়ারি:- দিনের বেলায় মহিলার বাড়িতে ডুকে পেটে ছুরি মেরে পালাল তিন দুষ্কৃতি। শনিবার দুপুরে ইংরেজবাজার শহরের সুভাষপল্লী এলাকায় ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। গুরুতর জখম আবস্থায় ওই মহিলা বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। জানা গিয়েছে জখম মহিলার নাম প্রীতি বৈশ্যমালি(৪০)। স্বামী মিঠু বৈশ্যমালি পেশায় গাড়ি […]








