কলকাতা, ২৮ জুন:- ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। এইসব প্রতারকরা সন্ত্রাসবাদীর থেকেও ভয়ঙ্কর উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন এই ঘটনায় মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব সহ অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যেই পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছি। ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। এই ধরনের ঘটনায় পুলিশ এবং পুরনিগমগুলি কোনভাবেই তাদের দায়িত্ব এড়াতে পারে না বলেও মুখ্যমন্ত্রী এইদিন উল্লেখ করেন। প্রশাসনের তরফে আরও নজরদারি প্রয়োজন ছিল বলে তিনি জানান। ঐ শিবির থেকে যারা টিকা নিয়েছিলেন তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
Related Articles
সারদা মায়ের ১৭২তম জন্মতিথি পালিত হচ্ছে বেলুড় মঠে।
হাওড়া, ২২ ডিসেম্বর:- যথাযোগ্য মর্যাদায় শ্রীশ্রীসারদা মায়ের ১৭২তম পুণ্য জন্মতিথি পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে রবিবার সকাল থেকেই মঠে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। বেলুড় মঠের প্রথা অনুযায়ী মহাসমারোহে ভোর থেকেই শ্রীশ্রীমাতাঠাকুরাণীর জন্মতিথি উৎসব পালন শুরু হয়েছে। ভোরে শ্রীশ্রীমায়ের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর এরপর বেদপাঠ, স্তবগান, ভজন, বিশেষ পূজা, হোম ভজনের আয়োজন করা […]
চতুর্থবারের জয়ের মার্জিন আগের সব রেকর্ডকে ছাপিয়ে যাবে, মনোনয়ন জমা দিয়ে আশাবাদী ডাক্তার সুদীপ্ত রায়।
হুগলি , ১৮ মার্চ:- ঐতিহাসিক মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের তিনবারের জয়ী তৃণমূল প্রার্থী ডাক্তার সুদীপ্ত রায়। এদিন শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর তিনি বলেন জয়ের ব্যাপারে তিনি একশো শতাংশ আশাবাদী। এবারে জয়ের মার্জিন আগের থেকে অনেক বেশি হবে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে […]
জলপাইগুড়িতে হড়পা বানে মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৬ অক্টোবর:- ভয়াবহ হড়পা বানে ভেসে মৃত্যু হয়েছে ৮ জনের। বুধবার বিজয়া দশমীর রাতে জলপাইগুড়ি জেলার মাল নদীতে এই বিপর্যয়ে আহত হয়েছেন বহু মানুষ। এই ভয়াবহ বিপর্যয়ের জেরে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মৃতদের পরিবারকে ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, এই ঘটনায় […]








