কলকাতা, ২৮ জুন:- ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। এইসব প্রতারকরা সন্ত্রাসবাদীর থেকেও ভয়ঙ্কর উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন এই ঘটনায় মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব সহ অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যেই পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছি। ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। এই ধরনের ঘটনায় পুলিশ এবং পুরনিগমগুলি কোনভাবেই তাদের দায়িত্ব এড়াতে পারে না বলেও মুখ্যমন্ত্রী এইদিন উল্লেখ করেন। প্রশাসনের তরফে আরও নজরদারি প্রয়োজন ছিল বলে তিনি জানান। ঐ শিবির থেকে যারা টিকা নিয়েছিলেন তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
Related Articles
আকাশছোঁয়া বিল, ছুঁড়ে ফেলা হলো স্বাস্থ্যসাথীর কার্ড, মৃত মায়ের দেহ দিচ্ছে না নার্সিং হোম!
সুদীপ দাস, ২২ জুলাই:- মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর আবারও স্বাস্থ্য সাথীর কার্ড না নেওয়ার অভিযোগ নার্সিং হোমের বিরুদ্ধে। আকাশছোঁয়া বিল মেটাতে না পারায় রুগীর মৃতদেহ আটকে রাখার অভিযোগ সেই না্র্সিং হোমের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি মুকুন্দপুর আমরি হাসপাতালের। মৃত রুগীর নাম কালিদাসী দাস(৬২)। মৃতের পরিবার সূত্রে খবর চলতি মাসের ৯তারিখ মুকুন্দপুর আমরি হাসপাতালের আউটডোরে দেখানোর পর […]
অবশেষে মিললো সুরাহা, জমে থাকা জল ও জঞ্জালের স্তুপ সরানো হলো বালি থেকে।
হাওড়া, ১৫ ডিসেম্বর:- বালিতে বৃষ্টি ছাড়াই রাস্তায় জমে জল। আর গোটা এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আবর্জনার স্তুপ। এই খবর সংবাদমাধ্যমে প্রকাশ হতেই সুরাহা মিললো। ২৪ ঘন্টার মধ্যেই শুক্রবার প্রাক্তন কাউন্সিলররা পুর কর্মীদের সঙ্গে নিয়ে এদিন জমা জল এবং জঞ্জালের স্তুপ সরিয়ে দেন। স্থানীয় মানুষের অভিযোগ, এর আগে বিস্তীর্ণ এলাকা জুড়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে […]
ডানকুনি থেকে কলকাতা বন্দরের মধ্যে রো-রো ভেসেল পরিষেবা চালু করার পরিকল্পনা রাজ্যের।
কলকাতা , ৯ জুন:- বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় ডানকুনি থেকে কোলকাতা বন্দরের মধ্যে রো রো ভেসল্ পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ সম্প্রতি রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বিশ্ব ব্যাঙ্ক ও প্রকল্পটির সমীক্ষক প্রতিনিধিদের এ বিষয়ে এক বৈঠকে বিষয়টি পর্যালোচনা করা হয়৷ ২০২২ এর এপ্রিলের মধ্যে এই প্রকল্পটি রূপায়িত হবে বলে জানিয়েছেন ফিরহাদ। যেহেতু ডানকুনি […]







