কলকাতা ,১ অক্টোবর:- ক্রেতা সাধারণের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে কেন্দ্রীয় মাঝারি ও ক্ষুদ্র শিল্প মন্ত্রকের অধীন খাদি ও গ্রামীণ শিল্প দপ্তর অন্যান্য বস্ত্রসামগ্রীর পাশাপাশি মাস্ক তৈরি শুরু করেছে। সুতি, মসলিন ও সিল্কের থ্রি-প্লাই নানান ডিজাইনের মাস্কের চাহিদা বিপুলভাবে বেড়েছে বলে খাদির কলকাতার বিপণন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ রায় জানিয়েছেন। তিনি বলেন, ঝাড়গ্রাম, বহরমপুর, মুর্শিদাবাদ, বীরভূম ও মালদার খাদি অনুমোদিত গ্রামীন শিল্পীরা মাস্ক তৈরি করছেন। দেশের অন্যান্য প্রান্ত থেকেও এ রাজ্যে মাস্ক আসছে। সর্বনিম্ন ৩০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা মাস্কের মূল্য নির্ধারণ করা হয়েছে।বাচ্চাদের জন্য রঙিন হাল ফ্যাশনের মাস্ক তৈরি করা হচ্ছে। চড়কায় কাটা সুতোয় তৈরি হচ্ছে মাস্ক। বিদেশে বিপুল পরিমাণে মাস্ক রপ্তানি করা হচ্ছে বলেও অভিজিৎ বাবু জানান। এদিকে, গান্ধীজয়ন্তী উপলক্ষ্যে খাদি মাস্কের উপর ২০ শতাংশ ছাড় দিচ্ছে বলে অভিজিত বাবু জানিয়েছেন।
Related Articles
আধার বাতিল নিয়ে উদ্বিগ্নদের চিঠি দিয়ে আশ্বস্ত মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২০ ফেব্রুয়ারি:- আধার কার্ড বাতিল নিয়ে উদ্বিগ্ন নমঃশূদ্রদের চিঠি দিয়ে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের আশঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার পশ্চিমবঙ্গ নমঃশূদ্র কল্যান পর্ষদ কে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন, আধার কার্ড বাতিল সংক্রান্ত বিষয়ে যারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নোটিশ পেয়েছেন তাদের বিচলিত হওয়ার কিছু নেই। যাদের আধার কার্ড বাতিল হয়েছে […]
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বাঁকুড়া থেকে ধৃত যুবক।
হুগলি, ১ জুন:- এক মহিলার সঙ্গে ফেসবুকে পরিচয় বাঁকুড়ার যুবকের, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উত্তরপাড়ার ফ্ল্যাটে সহবাস। একাধিকবার গর্ভপাত, ধর্ষনের অভিযোগে বাঁকুড়া থেকে ধৃত যুবক। হাওড়ার বালির বাসিন্দা বছর বত্রিশের বিবাহ বিচ্ছিন্না মহিলার দুই সন্তান আছে। গত বছর ফেসবুকে তার আলাপ হয় বাঁকুড়ার ঘটকপাড়ার যুবক মানস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পরিচয় থেকে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরী হয়। দুজনের বিয়ে […]
চুঁচুড়ায় ভূয়ো মানবাধিকার সংগঠনের আরও এক কর্ণধার পুলিশের জালে।
সুদীপ দাস, ১২ জুলাই:- ভূয়ো মানবাধিকার সংগঠনের কর্ণধার সনাতন রায়চৌধুরীর ন্যায় আরও এক প্রতারক পুলিশের জালে। ধৃতের নাম রঞ্জন সরকার। হুগলীর চুঁচুড়া থানার হৃষিকেশ পল্লীতে বিগত কয়েকবছর ধরে একটি বাড়ির দোতলা ভাড়া নিয়ে ছিলো রঞ্জনের অফিস। সেই অফিসেই আনাগোনা ছিলো রঞ্জনের। মাঝেমাঝেই দেহরক্ষী পরিবর্তন করতো রঞ্জন। পাশাপাশি একাধিক চারচাকা ও দামী বাইক দেখা যেত সেই […]








