হাওড়া, ২৫ জুন:- লোকাল ট্রেন চালু নিয়ে হাওড়ার ডিআরএমের সঙ্গে বৈঠক করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বললেন ট্রেন চালানোর ব্যাপারে রেল কতৃপক্ষ প্রস্তুত রয়েছে। রাজ্য সরকার চাইলেই লোকাল ট্রেন পরিষেবা শুরু করা সম্ভব। রেল যেহেতু কেন্দ্রের অধীন তাই ইচ্ছে করেই লোকাল ট্রেন চালু করতে সম্মতি দিচ্ছে না রাজ্য সরকার। এমনই অভিযোগ লকেটের। উল্লেখ্য, এর আগে গত বছর অক্টোবরে পুজোর আগে লোকাল চালুর দাবি তুলেছিলেন লকেট। হাওড়ার ডিআরএমের সঙ্গে বৈঠকে লোকাল ট্রেন চালুর দাবি তুলেছিলেন তিনি। এদিন শুক্রবার দুপুরে হাওড়ার ডিআরএমের সঙ্গে ফের বৈঠক করে গেলেন বিজেপি সাংসদ লকেট। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, রুটিরুজির স্বার্থে মানুষকে অতিরিক্ত খরচ বহন করে কাজে যেতে হচ্ছে। তাতে মানুষ কে অসুবিধায় পড়তে হচ্ছে। তিনি আরও বলেন, করোনার তৃতীয় ঢেউ নিয়েও যখন চর্চা চলছে, সেসময়ে তিনি উপনির্বাচন চাইছেন অথচ লোকাল ট্রেন চালানোর বিষয়ে রাজ্য সরকার কোভিড সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছেন। আসলে যেহেতু রেল কেন্দ্রীয় সরকারের অধিনে, তাই সেই সরকারকে মানুষের কাছে ছোট করার জন্য এবং মানুষকে বোঝানোর জন্য সরকার কোভিড সংক্রমণ ছড়ানোর কথা তুলছেন।
Related Articles
হসপিটাল থেকে পলাতক করোনা সন্দেহে ১২ , পরে উদ্ধার সবাই।
হুগলি,১ এপ্রিল:- গত ২৯ মার্চ শেওড়াফুলির বাসিন্দা প্রৌঢ়র করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে যানায় স্বাস্থ্য দপ্তর, সেই মত গত মঙ্গলবার তার পরিবারের সদস্য সহ তার সংস্পর্শে আসা ১৪ জন কে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে আসা হয় লালারস পরীক্ষার জন্য। রিপোর্টে আক্রান্ত প্রৌঢ়ের ভাই ও ছেলের পজিটিভ এসেছে বলে জানা […]
হুগলিতে বজ্রাঘাতে নিহত পরিবারের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দোপাধ্যায়।
হুগলি , ১০ জুন:- গত সোমবার হুগলিতে বজ্রপাতে ১১ জন মানুষ মারা যান। সেই সমস্ত নিহত পরিবারকে সদস্যদের সঙ্গে দেখা করতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহত পরিবারগুলির সদস্যা সদস্যদের সঙ্গে দেখা করলেন। এদিন হুগলির পোলবা নিহত কিরণ রায় এর বাড়িতে দুপুরে দেড়টা নাগাদ পৌঁছান অভিষেক বাবু। বজ্রপাতে নিহত কিরণ রায় পরিবারের সঙ্গে […]
রসগোল্লা দিবসে ফ্রি-তে রসগোল্লা মিলছে হাওড়ায়।
হাওড়া , ১৪ নভেম্বর:- রসগোল্লা দিবসে একদম ফ্রি-তে রসগোল্লা মিলছে হাওড়ায়। হ্যাঁ, শনিবার সকালে এমনই অফার মিলছে হাওড়ার সালকিয়া চৌরাস্তার একটি নামী মিষ্টির দোকানে। শুনলে অবাক হবেন না। এই দুর্মূল্যের বাজারেও এদিন সকালে পথচলতি মানুষকে রসগোল্লা দিবসে ফ্রি-তে রসগোল্লা খাওয়ানো হয়। এরজন্য এদিন দশ হাজার পিস রসগোল্লা বানানো হয়। সেই রসগোল্লা বিলি করা হয় সাধারণ […]






