হাওড়া, ২৩ জুন:- প্রেমিকের উপর হামলার ঘটনায় চাঞ্চল্য হাওড়ার বাঁকড়ায়। এই ঘটনায় অভিযোগের তীর প্রেমিকা ও তার দাদার বিরুদ্ধে। হাওড়ার বাঁকড়ায় প্রেমিকার হাতে আক্রান্ত হলেন প্রেমিক। সম্পর্কে চিড় ধরায় এবং দাবি না মানায় প্রেমিককে রাস্তার মধ্যেই ধরে এলোপাথারি ব্লেড চালায় প্রেমিকা। এমনই অভিযোগ। ব্লেডের আঘাতে গুরুতর আহত হন প্রেমিক মহম্মদ আশরাফ। তাঁকে বেসরকারি হাসপাতালে এনে চিকিৎসা করানো হয়। ঘটনার তদন্তে ডোমজুড় থানার পুলিশ। জানা গেছে, প্রেমের সম্পর্কে চিড় ধরাতেই প্রেমিকের উপর হামলার ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ডোমজুড় থানার বাঁকড়া এলাকায়। ঘটনায় ডোমজুড় থানার পুলিশ প্রেমিকার দাদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানা গেছে। এদিকে, গোটা ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে। বাঁকড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে আটক করে।
Related Articles
রাজ্যে মৃত্যু বেড়ে ১২, আক্রান্ত ১৭৮ । – মুখ্যসচিব।
নবান্ন,হাওড়া,১৮ এপ্রিল:- রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণে আরও দু’জনের মৃত্যু হয়েছে । ফলে আজ বিকেল পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১২।নবান্নে আজ করোনা পরিস্থিতি পর্যালোচনায় সব রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মাডিকেল কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পর রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা একথা জানিয়েছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনে করোনায় আক্রান্ত হয়েছেন।মৃত ও […]
মুক্তিপণের টাকা নিতে এসে ধরা পড়ল দুই অপহরণকারী।
হাওড়া,২৩ ডিসেম্বর:- মুক্তিপণের টাকা নিতে এসে ধরা পড়ল দুই অপহরণকারী। পুলিশের চাপে নিজেদের ফোন থেকে বাকি অপহরণকারীদের ফোন করে মুক্তিপণ পেয়ে যাওয়ার মিথ্যা খবর দিল ধৃতেরা। মুক্তি পেলেন অপহৃত চিকিৎসক। সোমবার এমন চাঞ্চল্যকর ঘটনার স্বাক্ষী রইল হাওড়ার রামরাজাতলা। হাওড়ার রামচরণ শেঠ রোডে একটি বেসরকারী ক্লিনিকের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ওই চিকিৎসক অন্যান্য সপ্তাহের মতোই আমতায় তাঁর সাপ্তাহিক […]
করোনায় আক্রান্ত বর্ষীয়ান তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী।
হাওড়া , ৫ আগস্ট:- করোনায় আক্রান্ত হলেন হাওড়ার বর্ষীয়ান তৃণমূল নেতা শিবপুর কেন্দ্রের বিধায়ক জটু লাহিড়ী (৮৫)। সোয়াব পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে ভর্তি করা হয় কলকাতার মুকুন্দপুরের আর এন টেগোর হাসপাতালে। সপ্তাহের প্রথম দিন সোমবার শারীরিক অসুস্থতার কারণে তিনি হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর সোয়াব টেস্ট করা […]






