হুগলি, ২২ জুন:- কোভিড ১৯পরিস্থিতিতে ভূগতে থাকা হুগলীর কুন্তিঘাটের কেশোরাম রেয়ন কারখানায় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিলো কর্তৃপক্ষ। গত বছর মার্চ মাস থেকে কোভিড পরিস্থিতি শুরু হওয়ার পর কাঁচামালের অভাব দেখা দেওয়ায় বিখ্যাত এই সুতো কারখানার চাকা স্লথ হতে শুরু করে। বাজার বন্ধ থাকায় সুতোর চাহিদা কমতে শুরু করে। বাজারে মন্দা দেখা দেওয়ায় আস্তে আস্তে উৎপাদন বন্ধ হতে শুরু করে কারখানায়। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার সকালের শিফট থেকেই কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিলো কর্তৃপক্ষ। ফলে নতুন করে কাজ হারালো প্রায় চার হাজার শ্রমিক। অশান্তি এড়াতে কারখানা গেটে পুলিশ মোতায়েন রয়েছে।
Related Articles
বাঁকুড়া পৌরসভার পানীয় জলের ট্যাপ থেকে নোংরা জল বেড়োনোর অভিযোগ তুলে পথ অবরোধ এলাকাবাসীর।
বাঁকুড়া,২ জুলাই:- বাঁকুড়া পৌরসভার পানীয় জলের ট্যাপ থেকে গত তিন মাস ধরে নোংরা কাদা জল বেরোচ্ছে। তাই নোংরা কাদা জল বেড়োনোর অভিযোগে রাস্তায় বাঁশ ফেলে মোটরসাইকেল আড়াআড়ি দাঁড় করিয়ে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে পথ অবরোধ করলেন এলাকারবাসী। বাঁকুড়া পৌরসভার 2,5,6,7 নম্বর ওয়ার্ডের ইন্দারাগোড়া এলাকার ঘটনা। অবোরাধকারীর দাবী, অবিলম্বে পরিস্কার পানীয় জল সরবরাহ করা হোক। এলাকাবাসীর অভিযোগ, […]
বেলুড় মঠের মহারাজের সঙ্গে সাক্ষাৎ নাড্ডার।
হাওড়া, ৯ জুন:- দু’দিনের রাজ্য সফরে এসে বৃহস্পতিবার সকালে হাওড়ার বেলুড় মঠ ঘুরে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন সকালে তিনি বেলুড় মঠে এসে পৌঁছান। বেলুড় মঠের বিভিন্ন মন্দির দর্শন করেন। মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে নাড্ডাজি বলেন, এই প্রথম বেলুড় মঠে আসার সৌভাগ্য হলো। এর আগে যখন বাংলায় এসেছিলাম তখন নির্বাচনের কারণে […]
রামনবমীর শোভাযাত্রা হাইকোর্টের নির্দেশ মেনেই হাওড়ায়।
হাওড়া, ১৬ এপ্রিল:- হাওড়ায় রামনবমীর শোভাযাত্রা হাইকোর্টের নির্দেশ মেনেই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এবং নিয়ম মেনে করা হবে। সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন বিশ্ব হিন্দু পরিষদের হাওড়া মহানগরের সভাপতি ইন্দ্র দেও দুবে। তিনি জানান, হাইকোর্টের নির্দেশে ২০০ জনকে নিয়েই তাঁদের রামনবমীর শোভাযাত্রা করা হবে। বি ই কলেজের ১নং গেট থেকে শুরু করে রামকৃষ্ণপুর […]








