হাওড়া, ২০ জুন:- হাওড়ার ইছাপুর শিবাজী সংঘের উদ্যোগে সুন্দরবন এলাকায় ইয়াসে ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচশত পরিবারের হাতে খাদ্যসামগ্রী, পানীয় জল, ওষুধ ও জামা কাপড় তুলে দেওয়া হয়। গত শুক্রবার ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত সুন্দরবনের মৌসুনি দ্বীপ এর দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রচুর ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছেছিল হাওড়ার ইছাপুর শিবাজী সংঘ। ওই ক্লাবের বেশকিছু কর্মকর্তা ও সক্রিয় সদস্যবৃন্দ সেখানে পৌঁছে যান। ভোরে রওনা দিয়ে ডায়মন্ডহারবার হয়ে কাকদ্বীপ নামখানা বরাবর গিয়ে তাদের সদস্যরা ত্রাণসামগ্রী নিয়ে উপস্থিত হন মৌসুনি দ্বীপ এর অন্তর্গত সেখানকার মানুষের কাছে। ওখানে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা আগে থেকেই ব্যবস্থা নিয়েছিলেন। আশপাশের বিধ্বস্ত গ্রামগুলি থেকে আগত প্রায় চার শতাধিক পরিবারকে শুকনো খাবার, বাচ্চাদের জামাকাপড়, মশারি সবমিলিয়ে বেশ কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। করোনা পরিস্থিতিতে মাস্ক, স্যানিটাইজার দেওয়া হয়। এই ব্যাপারে হাওড়া শিবাজী সংঘের সদস্যবৃন্দদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন নামখানা ব্লকের বিভিন্ন স্থানীয় সংস্থা। এভাবেই মানবিকতার দৃষ্টিভঙ্গী নিয়েই এদিন হাওড়ার শিবাজী সংঘের সদস্যরা পৌঁছে গেলেন সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের পাশে।
Related Articles
সচিব বদল
কলকাতা, ৩ নভেম্বর:- আজ সচিব স্তরের রদবদল করা হল। আবাসন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব হৃদেস মোহন কে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের দায়িত্ব দেওয়া হল। হৃদেস মোহনের জায়গায় আবাসন দপ্তরের প্রধান সচিব হলেন রাজেশ কুমার সিনহা। কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Post Views: 455
সম্পূর্ণ লকডাউন নিয়ে অনড় রাজ্য , ৭,১১, ১২ সেপ্টেম্বর জারি থাকছে লকডাউন জানাল নবান্ন।
নবান্ন , ৩১ আগস্ট:- আগামীকাল থেকে শুরু হতে চলা আনলক ফোর পর্বে কন্টেইনমেন্ট জোনের বাইরে লকডাউন জারি করার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্র। তাদের সঙ্গে আলোচনা না করে লকডাউন জারি করা যাবে না বলে নিদান দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যা নিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত বলে সরব হয়েছে বিরোধীরা। একই সঙ্গে রাজ্যে করোনা মোকাবিলা কৌশল নিয়ে […]
রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৫ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রাজভবন থেকে বেড়িয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, মূলত বিধানসভার চলতি অধিবেশন নিয়ে আলোচনা করতেই তাঁর রাজভবনে আসা। কয়েকটি বিল বিধানসভায় পেশ করা হবে। যেগুলো অর্থবিল। তা নিয়েই তিনি রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন। বিশ্ব বিদ্যালয়ের আচার্য বিল সহ বেশ […]








