হাওড়া, ১৯ জুন:- দুর্গাপুর থেকে কলকাতায় খিদিরপুরে যাবার পথে দ্বিতীয় হুগলি সেতুর উপর বিকল হয়ে পড়ল দু’টি বিশালাকার ট্যাঙ্কার। এর জেরে শনিবার সকাল থেকেই দ্বিতীয় হুগলি সেতুতে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে। সকাল থেকেই যানজট বাড়তে থাকায় বেলা বাড়ার সাথে সাথে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়। অপরদিকে, দুটি গাড়িই মেরামতের কাজ চলছে। এই মুহূর্তে দ্বিতীয় হুগলি সেতুর কলকাতাগামী রাস্তায় যানবাহন ধীরগতিতে চলছে।
Related Articles
রাজ্যের এক কোটি পড়ুয়াকে স্কুলের পোশাক দেওয়ার প্রক্রিয়া শুরু রাজ্যের।
কলকাতা, ১১ ফেব্রুয়ারি:- রাজ্যের ১ কোটি স্কুল পড়ুয়াকে রাজ্য সরকারের তরফ থেকে স্কুলের ইউনিফর্ম দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। রাজ্য সরকারের অধীনস্থ বা পোষিত স্কুলগুলিতে শুরু হয়ে গিয়েছে প্রথম শ্রেনী থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত পড়ুয়াদের নাম নথিভুক্তক্রণের প্রক্রিয়া। আগামী এপ্রিল মাসের মধ্যে ১ কোটি পড়ুয়ার হাতে দুটি করে ইউনিফর্ম তুলে দেওয়া হবে। অর্থাৎ মোট ২ […]
আইসিএসই পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থানাধিকারী বালির ইন্দ্রায়ুধ।
হাওড়া, ১৭ জুলাই:- এবারের আইসিএসই পরীক্ষায় সারা বাংলায় তৃতীয় স্থান অধিকার করেছে হাওড়ার লিলুয়া ডন বস্কো স্কুলের ছাত্র ইন্দ্রায়ুধ চট্টোপাধ্যায়। বালির রামনবমীতলার বাসিন্দা ইইন্দ্রায়ুধ ছোট থেকেই মেধাবী।স্কুলের পরীক্ষায় বরাবরই সে র্যাঙ্ক করেছে। এবারে আইসিএসই’তে তার ৫০০র মধ্যে প্রাপ্ত নম্বর ৪৯৬। ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে সে। অংক, বিজ্ঞান, ইতিহাসে একশোয় ১০০ এবং কম্পিউটার ও ইংরেজিতে ৯৮ […]
বিরোধে না গিয়ে রাজভবনে মুখোমুখি মমতা-ধনকর।
কলকাতা,২৬ জানুয়ারি:- সকালে রাজ্য সরকারের ডাকে, সন্ধ্যায় রাজ্যপালের ডাকে, দুই জন তাদের ডাকে সারা দিয়ে মিলিত হলেন এক সাথে। অবশেষে রাজভবনে রাজ্যপালের ডাকা৷ চা-চক্রে গেলেন মুখ্যমন্ত্রী। আজ মুখ্যমন্ত্রী সন্ধ্যায় রাজভবন যাবেন কিনা, তা নিয়ে বিভিন্ন মহলের কৌতূহল ছিল। কিন্তু এ দিন সকালে রেড রোডে রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর সাক্ষাতে ইঙ্গিত পাওয়া যায় মুখ্যমন্ত্রী রাজভবনে যাচ্ছেন। এরপর সন্ধ্যায় […]










