হাওড়া, ১৯ জুন:- দুর্গাপুর থেকে কলকাতায় খিদিরপুরে যাবার পথে দ্বিতীয় হুগলি সেতুর উপর বিকল হয়ে পড়ল দু’টি বিশালাকার ট্যাঙ্কার। এর জেরে শনিবার সকাল থেকেই দ্বিতীয় হুগলি সেতুতে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে। সকাল থেকেই যানজট বাড়তে থাকায় বেলা বাড়ার সাথে সাথে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়। অপরদিকে, দুটি গাড়িই মেরামতের কাজ চলছে। এই মুহূর্তে দ্বিতীয় হুগলি সেতুর কলকাতাগামী রাস্তায় যানবাহন ধীরগতিতে চলছে।
Related Articles
সাঁতরাগাছি ব্রিজে দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই আবারও দুর্ঘটনা হাওড়ায়।
হাওড়া, ২ জানুয়ারি:- সাঁতরাগাছি ব্রিজে রাতের দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই আবারও দুর্ঘটনা ঘটে গেল হাওড়ায়। আহত হয়েছেন কমপক্ষে ৯ যাত্রী। রাতের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দুর্ঘটনা সাঁতরাগাছির সুন্দরপাড়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্করপিও গাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারে একটি সরকারি বাস। আহত অনেক যাত্রী। গুরুতর অবস্থায় ৯ জনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় জেলা […]
আরজি কর কাণ্ডে হাওড়ায় বিজেপির পাশাপাশি আইনজীবীরাও রাস্তায়।
হাওড়া, ১৬ আগস্ট:- আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাওড়াতেও বেলুড়, গোলাবাড়ি, পাওয়ার হাউস মোড় সহ বিভিন্ন জায়গায় রাস্তা রোকো কর্মসূচি নিয়েছে বিজেপি। চলছে অবরোধ বিক্ষোভ। রাস্তায় অবরোধকারীরা বসে পড়লে পুলিশ বলপ্রয়োগ করে তাদের সরিয়ে দেয়। পাশাপাশি একই দাবি নিয়ে রাজপথে হাওড়া কোর্টের আইনজীবীরা। পোস্টার, ব্যানার হাতে প্রতিবাদে নামেন তাঁরা। আরজি করের ঘটনায় প্রতিবাদ মিছিল […]
আবারও মানবিক মুখ গোঘাটের প্রাক্তন বিধায়কের।
মহেশ্বর চক্রবর্তী, ১৬ আগস্ট:- আবারও মানবিক মুখ গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদারে। দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফ্রম তুলতে এসে অসুস্থ হয়ে পড়ে একজন মহিলা। কোমরে চোট পান।তা দেখে তড়িঘড়ি গোঘাটের বিধায়ক নিজে অ্যাম্বুলেন্স ডেকে স্টেচারে করে হাসপাতালে ভর্তি করেন। অসুস্থ ওই মহিলার নাম রেবা রায়। বাড়ি কামারপুকুরের লাহাবাজার এলাকায়। জানা গিয়েছে, গোঘাট দু’নম্বর […]








