কলকাতা , ২৩ এপ্রিল:- দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা আজকের বৈঠকে তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। আজকের বৈঠকে ডাকা হলে তিনি উপস্থিত থাকতেন বলেও মুখ্যমন্ত্রী জানান। দুর্গাপুরে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের করোনা মোকাবিলার কৌশল নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে রাজ্যে করনার বাড়বাড়ন্তের জন্য কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শাসক দল বিজেপির দিকে তিনি অভিযোগের আঙ্গুল তুলেছেন। এ রাজ্যের প্রাপ্য অক্সিজেন ও কেন্দ্রীয় সরকার বাইরের রাজ্য পাঠিয়ে দিচ্ছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে অক্সিজেনের যোগান অব্যাহত রাখতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। শিল্পের জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
Related Articles
চার চারটি খুনের আসামী নবীন’কে ট্রানজিট রিমান্ডে বিহার নিয়ে গেল টাস্ক ফোর্স।
হাওড়া , ২৫ নভেম্বর:- বিহার থেকে ফেরার চার খুনের দাগি আসামী নবীন’কে ট্রানজিট রিমান্ডে শুক্রবারই বিহার নিয়ে গেল ওই রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। নবীন কুমার ঝা নামের বিহারের কুখ্যাত ওই অপরাধীকে এদিন হাওড়া জেলা আদালতে তোলা হয়। বৃহস্পতিবার বিকেলে হাওড়ার জগাছা থানা এলাকার কোনা এক্সপ্রেসওয়ের ট্রাক টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিন রাজ্যের […]
মা আর ভক্তের মাঝে শুধু রয়ে গিয়েছে একটি নোটিশ , “করোনার কারণে সরকারি নির্দেশ মতন পুজো নেওয়া এখন বন্ধ”।
সুদীপ দাস,১৪ এপ্রিল:- হাজারে হাজারে মানুষের ঢল, চারিদিকে শুধু মন্ত্রচারণের শব্দ, ঘন্টার আওয়াজ থেকে শুরু করে ধুপকাটির গন্ধ, যে মন্দির একসময় এই সবকিছু নিয়েই কাটিয়েছেন দিনের পর দিন, আজ সেখানে মা আর ভক্তের মাঝে রয়ে গিয়েছে শুধু একটি নোটিশ “করোনার কারণে সরকারি নির্দেশমতন পুজো নেওয়া এখন বন্ধ”। পাণ্ডুয়া অঞ্চলের সিমলাগড়-ভিটাসিন পঞ্চায়েত এলাকায় জিটি রোডের ওপরই প্রায় […]
বালেশ্বরে অভিশপ্ত ট্রেন দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল নলপুরের যুবকের।
হাওড়া, ৩ মে:- শুক্রবার বাড়ি ফেরার ট্রেনে উঠে ফোন করে বলেছিলো শনিবার বাড়ি পৌঁছবে। যদিও বাড়ির কেউ স্বপ্নেও ভাবেনি বাড়ি ফিরবে তার নিথর দেহ। হাওড়ার নলপুর মধ্যমপাড়ার বাসিন্দা শেখ মুন্না। সাত ভাইয়ের মধ্যে ছোট ছেলে পরিবারের। বছর সাতেক আগে তার বিয়ে হয়। বিয়ের পর কোনও সন্তান হয়নি। কোভিড মহামারীর পর থেকে এলাকাতে তেমন রোজগারের পথ […]








