কলকাতা, ১৫ জুন:- রাজ্যে যে সব এলাকায় সংক্রমণের হার খুব বেশি, সেই সব এলাকায় কনটেইনমেন্ট জোন অথবা মাইক্রো কনটেইনমেন্ট জোন করার সিদ্ধান্ত নিল প্রশাসন। মঙ্গলবার মুখ্য সচিব এইচ কে দ্বীবেদী সব জেলাশাসককে এই নির্দেশ দিয়েছেন। কলকাতা পুরসভা তেও এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। চিহ্নিত এলাকায় কভিড সংক্রমিত রোগী দের দ্রুত খুঁজে বের করতে হবে। ওই সব এলাকায় তাই কভিড পরীক্ষা বাড়াতে হবে। উপসর্গহীন রোগীদের ও আলাদা করে রাখার ব্যবস্থা করতে হবে। কনটেইনমেন্ট জোন গুলিতে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ করোনা সংক্রান্ত অন্যান্য বিধি নিষেধ কঠোর ভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে করোনা নিয়ে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাও। যে সব জেলা এবং পুরসভায় ২০০ র বেশি করোনা সংক্রমণের খবর আসছে, সেই সব এলাকায় সংক্রমণ কমানোর ওপর মুখ্যমন্ত্রী জোর দেন। তারই পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিল সরকার।
Related Articles
বড় চমক বিজেপির , তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন জিতেন্দ্র তিওয়ারি।
হুগলি , ২ মার্চ:- এদিন হুগলি জেলার বৈদ্যবাটিতে বিজেপির সভায় বড় চমক দিলো বিজেপি নেতৃত্ব।এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি নেতা রাজীব ব্যানার্জীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দিল আসানসোলের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেস্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন আমি হেভিওয়েট নই, বাবুল সুপ্রিয় আমার সিনিয়ার লিডার। তার সঙ্গে মিলে […]
মুকুল রায়ের দলত্যাগী বিরোধী আইনের শুনানি শেষ হলেও বিজেপির তরফে কোনো প্রশ্ন বা উত্তর আসেনি।
কলকাতা, ২৮ জানুয়ারি:- দলত্যাগী বিরোধী আইনে বিধানসভায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার দাবিতে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের শুনানী শেষ হয়েছে। মুকুল রায়ের আইনজীবিরা এদিন জানিয়েছেন বিরোধী বিজেপির তরফে আজ এই বিষয়ে নতুন কোন প্রশ্ন বা উত্তর আসেনি। মুকুলবাবু অন্য কোন রাজনৈতিক দলে যোগ দেননি বলে তার আইনজীবিরা আজ শুনানিতে জানিয়েছেন। এইদিকে বিজেপির মুখ্য সচেতক মনোজ […]
করোনা টিকার যোগান বাড়ানোর অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ৫ আগস্ট:- রাজ্যে করোনা টিকার যোগান বাড়ানোর অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পুনরায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি কেন্দ্রের টিকা বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর অনুযোগ একাধিক বার টিকার যোগান বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানোর পরেও তা শোনা হয়নি। উত্তর প্রদেশ, কর্ণাটক, গুজরাটের মত বিজেপি শাসিত রাজ্য পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি […]








