সুদীপ দাস , ১২ জুন:- জমিতে বাদাম তোলার কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় জখম ১৭। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে কোলকাতায় স্থানান্তর করা হয়েছে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলীর তারকেশ্বর থানার পিয়াসারা তেতুলতলা এলাকায়। আহতরা সকলেই হুগলীর হরিপালের বাসিন্দা। ঘটনাস্থলে মন্ত্রী বেচারাম মান্না গিয়ে আহতদের চুঁচুড়া সদর হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনকারমত হরিপালের ওই বাসিন্দারা একটই ভ্যানো গাড়িতে করে খানাকুলের বালিপুরে বাদাম তুলতে যায়। বাদাম তুলে ফিরে আসার সময় তারকেশ্বরের পিয়াসারায় একটি চারচাকা গাড়ির সাথে ধাক্কা লেগে ভ্যানোটি উল্টে যায়। ঘটনায় ভ্যানোর চালক সহ সকলেই জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। মন্ত্রীর তদারকিতেই তড়িঘরি সকলকে চুঁচুড়া সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে দুজনকে কোলকাতায় স্থানান্তর করা হয়েছে।
Related Articles
বুধবার ঝাড়গ্রামে পৃথক দুটি সভা করবেন মুখ্যমন্ত্রী।
ঝাড়গ্রাম , ১৬ মার্চ:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারের সভা করতে ঝাড়গ্রামের আসছেন বুধবার। বেলিয়াবাড়ার বাহানরুলা মাঠে ও লালগড়ে সবুজ সংঘ মাঠে পৃথক দুটি সভা করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুই সভার প্রস্তুতি প্রায় শেষের মুখে। জানা যায়, বেলিয়াবেড়ার সভায় মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী ডাঃ খগেন্দ্রনাথ মাহাত ও নয়াগ্রামের প্রার্থী দুললা মুর্মু। […]
দেশ স্বাধীন হওয়ার আগে প্রতিষ্ঠিত কেশবপুরের মুখার্জি বাড়ির মা কালীর পুজো।
মহেশ্বর চক্রবর্তী, ৩ নভেম্বর:- আজ সমারোহে পুজিত হচ্ছে মাকালী। মা কালীর পুজো নিয়ে নানান ইতিহাস লক্ষ্য করা যায়। ইতিহাসের পাতা থেকে বাদ যায়নি হুগলির আরামবাগ ব্লকের কেশবপুরের মুখার্জি বাড়ির মা কালীর পুজো। এখন মুখার্জি বাড়ির পুজোতে এখন সাজ সাজ রব। এই পূজাকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীরা আনন্দ ও উৎসবে মুখরিত হয়ে ওঠেন। এই পূজাটির প্রতিষ্ঠিত […]
স্পোর্টিং রাইটস ফিরছে ইস্টবেঙ্গলে।
স্পোর্টস ডেস্ক, ১১ জুলাই:- বিদায়ি বিনিয়োগ সংস্থার পাঠানো প্রস্তাবে সই করে পাঠিয়ে দিল ইস্টবেঙ্গল । বৃহস্পতিবার সন্ধেয় ইস্টবেঙ্গলের বোর্ড অফ ডিরেক্টরসের চার সদস্য- ক্লাব প্রেসিডেন্ট ডাক্তার প্রণব দাশগুপ্ত, সচিব কল্যাণ মজুমদার, শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং সৈকত গঙ্গোপাধ্যায় ক্লাবে গিয়ে বিদায়ি বিনিয়োগকারীর পাঠানো প্রস্তাবে সম্মতি সূচক সই করে দিয়েছেন বলে খবর । আটজন ডিরেক্টরকে নিয়ে তৈরি […]







