সুদীপ দাস , ১০ জুন:- রাজ্য সরকারের উদ্যোগে ১৫ কোটি টাকা ব্যায়ে হুগলীর ঐতিহাসিক মাহেশে শুরু হলো উন্নয়ন যজ্ঞ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মাহেশে জগন্নাথ মন্দিরের আমূল সংস্কার করা হবে। সেইমত মাহেশের মূল মন্দির, মাসির বাড়ি, ভোগের ঘর সহ আশপাশের মন্দিরগুলির সংস্কারের কাজ শুরু হয়েছে। মন্দির কমিটির মতে প্রায় এক থেকে দেড়শো বছর পর মূল মন্দির সংস্কার করা হচ্ছে। এর আগে কোন সরকারই মাহেশের মন্দিরের কথা ভাবেনি। প্রসঙ্গত সমগ্র দেশের বিচারে পুরীর রথযাত্রার পরই ২য় বৃহৎ রথযাত্রা হিসাবে মাহেশ পরিগণিত হয়। রথ উৎসবে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। যদিও কোভিড আবহে শেষ বছর কিংবা এবছরও তা সম্ভব হবে না। তবে কোভিড মিটতেই যে মাহেশের রথযাত্রা আবার পুরনো মহিমায় ফিরে আসবে তা বলার অপেক্ষা রাখে না। সেইমত রাজ্য সরকার মাহেশকে পর্যটন মানচিত্রে স্থান দিতে চলেছে বলে দাবী মন্দির কমিটির সদস্যদের।
Related Articles
ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাজের স্বচ্ছতা আনতে বিশেষ দল গঠন রাজ্যের।
কলকাতা, ২৮ জুন:- রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাজে স্বচ্ছতা আনতে ব্লক স্তরে বিশেষ নজরদারি দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লকের বিডিও দের নেতৃত্বে এ বিএলআরও অফিসগুলির কাজের ওপর নজর রাখতে ওই কমিটি গঠন করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। স্থানীয় থানার ওসি ও বিএলআরও রাও ওই কমিটিতে থাকবেন। বিএলআরও অফিসে দালাল রাজ […]
রাজ্যপাল যেভাবে বিজেপির দালালি করছেন এক কথায় তা রাজ্যপাল সুলভ কাজ নয় – বিস্ফোরক কল্যাণ।
হুগলি , ১৩ জুন:- পশ্চিমবাংলার রাজ্যপাল যেভাবে বিজেপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সার দালালি করছেন এক কথায় তা রাজ্যপাল সুলভ কাজ নয । রাজ্যপাল যে ব্যাপারে প্রশ্ন তুলছেন সে ব্যাপারে আমরা সবাই ব্যথিত। রাজ্য সরকার অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছেন ।অথচ উনি কি করছেন ,উনি রাজভবনে বসে এককথায় গণতন্ত্রকে হত্যা করছেন। যদি কেউ এখানে গণতন্ত্রকে হত্যা করে […]
থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে রক্তদান শিবির, উদ্বোধন এম্বুলেন্সের, বৈদ্যবাটির চার নম্বর ওয়ার্ডে।
হুগলি, ৩০ এপ্রিল:- থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে দাঁড়াতে রক্তদান শিবির করল বৈদ্যবাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ড। রবিবার সকালে বউ বাজারে উৎসবের মেজাজে রক্তদিলেন রক্তদাতারা। সেখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রক্তদাতাদের উৎসাহিত করতে হাজির ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অরিন্দম গুঁই, পুরপ্রধান পিন্টু মাহাতো, চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ ও কাউন্সিলর রাজু পাড়ুই। এ দিন […]








