কলকাতা , ৯ জুন:- বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় ডানকুনি থেকে কোলকাতা বন্দরের মধ্যে রো রো ভেসল্ পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ সম্প্রতি রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বিশ্ব ব্যাঙ্ক ও প্রকল্পটির সমীক্ষক প্রতিনিধিদের এ বিষয়ে এক বৈঠকে বিষয়টি পর্যালোচনা করা হয়৷ ২০২২ এর এপ্রিলের মধ্যে এই প্রকল্পটি রূপায়িত হবে বলে জানিয়েছেন ফিরহাদ। যেহেতু ডানকুনি প্রস্তাবিত পূর্বাঞ্চলীয় ফ্রেট করিডরে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে হাব হয়ে উঠছে, তাই সড়ক পথ এড়িয়ে এখান থেকে পণ্যবাহী লরিগুলিকে গঙ্গায় জলপথে সরাসরি ভেসলযোগে কোলকাতা বন্দরে পাঠানোর ব্যবস্থা করা হবে ৷ এজন্য সমীক্ষার পর ডানকুনি রেল হাবের নিকটে গঙ্গায় বার্থ ও জেটি নির্মান করা হবে ৷ এর ফলে শুধু যে সড়কে যানজট কমবে, তাই নয়, খুব দ্রুত রো-রো ভেসলে বন্দরে পণ্য আনা নেওয়া সম্ভব হবে বলে পরিবহন মন্ত্রী জানান৷
Related Articles
হাতেখড়ি নিয়ে বাংলা ভাষা শিক্ষা শুরু করলেন রাজ্যপাল।
কলকাতা, ২৬ জানুয়ারি:- বিরল দৃশ্যের সাক্ষী থাকল গোটা বাংলা তথা দেশের মানুষ। বৃহস্পতিবার সরস্বতী পুজোর বিকেলে আনুষ্ঠানিক ভাবে বাংলা ভাষা শিক্ষা শুরু করলেন বঙ্গ প্রেমী রাজ্যপাল সি ভি আনন্দ বোস।কলকাতার রাজভবনে সম্পন্ন করলেন তাঁর হাতেখড়ি। এমনকি দিলেন গুরুদক্ষিণাও। বৃহস্পতিবার রাজভবনে এক অনুষ্ঠানে আট বছরের শিশুর কাছ থেকে বাংলা বর্ণমালার প্রথম অক্ষর ‘অ’, ‘আ’ লেখার মাধ্যমে […]
দাদা ক্রুনালকে চ্যালেঞ্জ করে বসলেন হার্দিক পান্ডিয়া !
স্পোর্টস ডেস্ক , ২২ জুন:- ন’মাস ধরে তিনি ক্রিকেটের বাইরে। প্রথমে কোমরে চোট। তারপর অস্ত্রোপচার। এরপর লকডাউন। গত কয়েক মাসে হার্দিক পান্ডিয়া ক্রিকেটে ফেরার কোনো সুযোগই পাননি। তবে এই সময় আর পাঁচজন ক্রীড়াবিদের মতো নিজের ফিটনেস ধরে রাখতে ট্রেনিং করছেন তিনি। নিজের বাড়িতে জিম সেশন-এ ইনটেন্স ওয়ার্ক আউট করছেন হার্দিক। সেই ওয়ার্কআউট-এর মধ্যে রয়েছে ফ্লাইং […]
বোলপুরে তৃণমূল কাউন্সিলর-সহ তিন অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে হানা সিবিআইয়ের।
বীরভূম, ৩১ আগস্ট:- সুদীপ্ত রায়, মৎস্য দপ্তর এর কর্মী, মনীশ কোঠারী অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এর বাড়িতে তল্লাশি।কাউন্সিলারের দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় (মুন), সুজিত দে (দোলন) ব্যবসায়ী এর বাড়িতে CBI হানা। এদিন সকালে গরুপাচারকাণ্ডে এবার বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় (মুন) কে আটক করল সিবিআই।আবার বোলপুরে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। […]








