হুগলি , ৪ জুন:- কোভিড পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে থাকতে শুরু হলো “দুয়ারে রান্নাঘর” কর্মসূচি। বৈদ্যবাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে শুক্রবার যারা আনুষ্ঠানিক সূচনা করলেন বৈদ্যবাটি পুরপ্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ। ইতিমধ্যেই এই পুরসভার ১০ নম্বর এবং ৪ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে এই কর্মসূচি।মূলত রান্না করা খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেবেন এখানকার কর্মীরা। মূলত এই পুর এলাকার অসহায় বাসিন্দারা সকালের দিকে খাবার অর্ডার করবেন এখানকার কর্মীদের তারপর তারা দুপুরের নির্দিষ্ট সময় তাদের বাড়িতে খাবার পৌঁছে দেবেন। সুবীর ঘোষ জানান বর্তমান পরিস্থিতি বহু মানুষ অসহায় অবস্থায় দিন যাপন করছেন, ইচ্ছা থাকলেও তারা বলতে পারছেনা। তাদের পাশে থাকতেই আমাদের এই উদ্যোগ। এই কর্মসূচি কেবলমাত্র লকডাউন পরিস্থিতিতেই নয়, চেষ্টা করবো যতদিন সম্ভব এই পরিষেবা চালিয়ে যাবার। পুরএলাকার বিভিন্ন ওয়ার্ডে এই ধরনের উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।
Related Articles
আর টি পিসি আর টেষ্টের খরচ আরও কমিয়ে দিল বিমান বন্দর কতৃপক্ষ।
কলকাতা, ৯ ডিসেম্বর:- বিমান বন্দর কতৃপক্ষ ৮ই ডিসেম্বর ২০২১ থেকে আর টি পিসি আর টেষ্টের খরচ আরও কমিয়ে দিল। এখন থেকে আর টি পিসিআর এর জন্য ৭০০ টাকার বদলে ৬০০ টাকা দিতে হবে আর রাপিড আরটিপিসিআর এর জন্য ৩৬০০ র বদলে ২৯০০ টাকা লাগবে। ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে আসা সব যাত্রীর টেষ্ট করানো বাধ্যতামূলক। অন্য দেশ […]
দু’দিন ধরে রাজ্যব্যাপী কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মী ঐক্য মঞ্চ।
সুদীপ দাস , ২ ফেব্রুয়ারি:- সমকাজে সমবেতনের দাবীতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে মঙ্গলবার এবং বুধবার দু’দিন ধরে রাজ্যব্যাপী কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মী ঐক্য মঞ্চ। নিজেদের দাবীদাওয়া রাজ্য সরকারকে জানিয়েও কোন কাজ না হওয়ায় গত মাসের ২২তারিখ কোলকাতার বিদ্যুৎ ভবনের সামনে তাঁরা ধর্নায় বসে। অভিযোগ রাত ১০টা নাগাদ বিধাননগর […]
মহিলার শরীর থেকে কিডনি বের করে নেওয়ার অভিযোগ উঠলো হাসপাতালের বিরুদ্ধে।
হুগলি , ৪ ডিসেম্বর:- হুগলির হিন্দমোটর কোতরং ধর্মতলা এলাকায় এক মহিলার শরীর থেকে কিডনি বের করে নেওয়ার অভিযোগ উঠলো হাসপাতালের বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায় এলাকার বাসিন্দা মৌমিতা চক্রবর্তী (৩১)। দুই সন্তানের মা মৌমিতা বেশকিছুদিন ধরে অসুস্থ অবস্থায় কোলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। আজকে তার পরিবারকে জানানো হয় মৃত্যু হয়েছে মৌমিতার। […]







