স্পোর্টস ডেস্ক , ২৩ জুন:- গত বছর নভেম্বরে পাকিস্তানের হয়ে শেষ বার আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গিয়েছিল তাঁকে। ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে চার ওভারে ২৭ রান দিয়ে বিপক্ষ অধিনায়ক অ্যারন ফিঞ্চের উইকেট নিয়েছিলেন তিনি। তবে সেই ম্যাচ অস্ট্রেলিয়াই জিতেছিল। চার টেস্ট, ৬০ ওয়ানডে ও ২২ টি-২০ তে তিনি নিয়েছেন যথাক্রমে ১০, ৮৩ ও ১৬ উইকেট। ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার বিশ্বের সর্বাধিক লম্বা পাকিস্তান ক্রিকেটার মহম্মদ ইরফানের গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর খবর নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। কিন্তু সেই মৃত্যুর খবর যে গুজব তা স্বয়ং জানালেন এই পাক পেসার। ৩৮ বছর বয়সি বাঁহাতি পেসার টুইট করেছেন, “গাড়ি দুর্ঘটনায় আমার মৃত্যুর ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যার ফলে আমার পরিবার ও বন্ধুরা বিরক্ত। এই ব্যাপারে অজস্র ফোন আসছে আমার কাছে। দয়া করে এগুলো থেকে বিরত থাকুন। আমার কোনও দুর্ঘটনা হয়নি। আমি ভাল আছি।” তাঁর বেঁচে থাকার খবর জানতে পেরে স্বস্তিতে ক্রিকেট প্রেমীরা।
Related Articles
সংশোধিত নাগরিকত্ব আইন এন,আর,সি ও এম,পি আরের বিরুদ্ধে পথনাটিকা মন্ত্রী ব্রাত্য বসুর ।
কলকাতা,২২ ফেব্রুয়ারি:- সংশোধিত নাগরিকত্ব আইন এন,আর,সি বিরুদ্ধে একটি পথনাটিকার উপস্থাপনা করলো ডিজিটাল দমদমের নাট্য প্রযোজনা অভি চক্রবর্তী । পরিচালক অংশুমান করের কবিতা সমগ্র পরিচালনায় মন্ত্রী ব্রাত্য বসু । আজ দমদম ইন্দিরা ময়দানের রাস্তার ওপরে উপস্থাপনা করা হলো । মূলত জানালেন সংশোধিত নাগরিকত্ব আইন এন,আর,সির বিরুদ্ধে এই আন্দোলন চলতে থাকবে এবং তার বিরুদ্ধে প্রায় হাজারটি পথনাটিকা […]
রেমালের দাপট ও বৃষ্টির কারণে হুগলিতে ভেঙে পড়ল পুরনো বাড়ি।
প্রদীপ বসু, ২৭ মে:- ভদ্রেশ্বরে ঘূর্ণিঝড় রেমালের দাপট ও বৃষ্টির কারণে ভেঙে পড়ল পুরনো বাড়ি।আহত এক মহিলা।বাবুরবাজার তেলিনিপাড়া এফ জি ষ্ট্রীটের বাসিন্দা শান্তি প্রিয় দাস প্রায় দুবছর আগে মারা গেছে।দুই মেয়ে বিয়ের পর অন্যত্র থাকে।সেই কারণে বাড়িতে কেউ বসবাস করে না।পুরোনো বাড়ি।তাই রেমালের কারণে বাড়িটির অনেকাংশ ভেঙে পড়ে।গাছ ও বাড়ি ভেঙে পাশের বাড়ি তরুন পাড়ুই […]
পণের টাকা না দেওয়ায় গৃহবধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে।
খানাকুল, ১৮ ফেব্রুয়ারি:- বিয়ের পন না দেওয়ায় এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে টাঙিয়ে খুন করার অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মৃত গৃহবধূ বাপের লোকজন। জানা গেছে, মুলত পণের দাবীতেই গৃহবধূকে নাকি গলায় ফাঁস দিয়ে খুন করা হয় বলে অভিযোগ। মৃত গৃহবধূর নাম খুশি ঘোষ।বাপের বাড়ি খানাকুলের শ্রীরামপুর। শ্বশুরবাড়ি খানাকুলের রাজহাটির সেনহাট […]








