কলকাতা, ২ জুন:- ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। এর আগে আন্দামান ও নিকোবর কমান্ডের কমান্ডার-ইন-চিফের ভূমিকা পালন করেছেন তিনি। ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কম্যান্ডের পদ থেকে অবসর নিলেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান৷ ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান ভারতীয় সেনাবাহিনীতে ৪০ বছরের দীর্ঘ চাকরি জীবন কাটানোর পর অবশেষে তিনি অবসর নিলেন। সোমবার তাঁকে দেওয়া হয়েছে গার্ড অফ অনার৷ অনিল চৌহান বালাকোটে সার্জিকাল স্ট্রাইকের পরিকল্পনার সঙ্গেও যুক্ত ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান গত ১লা সেপ্টেম্বর ২০১৯ এ ইস্টার্ন কমান্ডারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার আগে এই দায়িত্বে ছিলেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। অনিল চৌহানের জায়গায় আজ, মঙ্গলবার ১ জুন থেকে ইস্টার্ন কম্যান্ড চিফ নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে৷
Related Articles
মন্ত্রীদের বেতন সংক্রান্ত একটি বিল গৃহীত হলো আজ বিধানসভায়।
কলকাতা, ৩০ নভেম্বর:- মন্ত্রীদের বেতন সংক্রান্ত একটি বিল আজ রাজ্য বিধান সভায় গৃহীত হয়। বিল টি নিয়ে আলোচনা শেষে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান বিধায়কদের মাইনের সঙ্গে সমতা রেখেই মন্ত্রীদের মাইনে বাড়ানো হচ্ছে। বিলটি আইনে পরিণত হলে পূর্ণমন্ত্রীরা পাবেন ১ লক্ষ ৫০ হাজার টাকা। অপর দিকে প্রতি মন্ত্রী দের বেতন বেড়ে হলো ১ লক্ষ ৪০ হাজার […]
শিবপুরে যুবক খুনে গ্রেপ্তার চার বন্ধু।
হাওড়া, ২১ আগস্ট:- হাওড়ার শিবপুরে শুক্রবার গভীর রাতে এক যুবক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত যুবকের নাম রয়িশ আজম (১৮), সে কাউসঘাট রোডের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় সে পার্টি করতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। গভীর রাতে তাঁরা শিবপুর থানা থেকে ঘটনার খবর পেয়ে হাওড়া জেলা হাসপাতালে […]
একের পর এক গণপিটুনির ঘটনায় পুলিশকে জিরো টলারেন্স নীতির নির্দেশ নবান্নের।
কলকাতা, ২ জুলাই:- সাম্প্রতিক কালে রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটায় এবার কড়া হাতে হাল ধরছে রাজ্যে সরকার। পুলিশকে এব্যাপারে জিরো টলারেন্স নীতি নিতে নির্দেশ দিয়েছে নবান্ন। একইসঙ্গে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরি এবং পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে একথা জানিয়েছে মুখ্যমন্ত্রী […]








