কলকাতা , ৩১ মে:- রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় রাজ্য সরকার কঠোর বিধিনিষেধের আওতা থেকে আরও কয়েকটি ক্ষেত্রকে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জানিয়েছেন এখন থেকে খুচরো দোকানকে আংশিক ছাড় দেওয়া হবে। ওই সব দোকান বেলা ১২টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত খোলা রাখা যাবে। সেইসঙ্গে তথ্য-প্রযুক্তি সংস্থার ক্ষেত্রে ১০ শতাংশ কর্মী নিয়ে কাজে ছাড় দেওয়া হল। টিকাকরণের পর নির্মাণ শিল্পের কর্মীদের কাজে অনুমতি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে করোনার সংক্রমণ অনেকটা কমেছে। রাজ্যে ১ কোটি ৪১ লাখ টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মে মাসে ১৮ লাখ ভ্যাকসিন কেনা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
Related Articles
ধান কাটার মরশুমে ন্যাড়া পোড়া রুখতে চাষীদের নিয়ে সচেতনতা শিবির আরামবাগে।
মহেশ্বর চক্রবর্তী, ৫ নভেম্বর:- নিষেধাজ্ঞা সত্ত্বেও হুগলি জেলার চাষের জমিতে অবাধে চলতে দেখা যায় ন্যাড়া পোড়ানো। স্বাভাবিক ভাবেই তাই উদ্বিগ্ন হয়ে ওঠে কৃষি ও পরিবেশবিদরা। এই ধান কাটার মরশুমে ন্যাড়া পোড়ানো বন্ধ করতে তৎপর হয়ে ওঠে প্রশাসনে। জেলার বিভিন্ন জায়গায় ব্লক প্রশাসনের কৃষি আধিকারিকরা চাষীদের নিয়ে ন্যাড়া পড়ানো বন্ধ করার জন্য সচেতনতা মুলক বৈঠক করছে। […]
মাছ ধরতে গিয়ে রুই-কাতলার বদলে বর্শীতে উঠলো আস্ত মোটর সাইকেল।
নদিয়া, ১২ আগস্ট:- নদিয়ার নবদ্ধীপ গংগার ঘাটে এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে বর্শীতে উঠল স্কুটি মোটর সাইকেল । শ্রাবন মাসের ভরা গঙ্গায় সাত সকালে বড় আসা করে জাল ফেলেছিলেন রুই -কাতলা উঠবে বলে । কিন্তু মাছের বদলে উঠল আস্ত একটা মোটর বাইক বা স্কুটি । এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চৈতন্যভূমি নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কাছে ভাগীরথী […]
চন্দননগরে এবার ১৭৭ টি জগধাত্রী পূজা।
হুগলি, ১৭ নভেম্বর:- কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজার আওতাধীন এ বার চন্দননগরের মোট পূজোর সংখ্যা ১৭৭ টি। এর মধ্যে ১৩৩ টি চন্দননগর থানা এলাকার। বাকি ৪৪ টি ভদ্রেশ্বর থানা এলাকার। পুজোকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এসব কথাই জানালেন কমিটির সম্পাদক শুভজিৎ সাউ। এ বার ষষ্ঠী […]










