হাওড়া , ৩০ মে:- হাওড়ার ব্যাঁটরায় বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যু। কদমতলা এইচআইটি আবাসনের ঘর থেকেই জোড়া মৃতদেহ আজ সকালে পুলিশ এসে উদ্ধার করে। মৃতেরা হলেন মণিমোহন পাল ( ৭১ ) ও মীনা পাল ( ৬৬ )। মীনাদেবী কিডনির সমস্যায় ভুগছিলেন। ওনার ডায়ালিসিস চলছিল। মণিমোহনবাবু অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। দেহ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। বাড়িতে দম্পতি একাই থাকতেন। ছেলে থাকেন কলকাতায়। এদিন সকালে বাড়ির পরিচারিকা এসে দম্পতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দরজা ভেজানো ছিল। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হয়েছে এরা অসুস্থ ছিলেন। সেই কারণেই সম্ভবত ঘরের দরজা ভেজানো ছিল। মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন ছিলনা। কিডনি ফেলিওর বা হার্ট অ্যাটাক বা অন্য কোনও কারণে এদের মৃত্যু কিনা তাও পোস্টমর্টেম রিপোর্ট এলেই তবে জানা যাবে।
Related Articles
বালির প্রতিভাবান জাতীয় স্তরের খেলোয়াড় পামেলা অধিকারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ তার বন্ধুদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
হাওড়া, ৬ জুলাই:- বালির প্রতিভাবান জাতীয় স্তরের খেলোয়াড় পামেলা অধিকারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ তার বন্ধুদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে পামেলার মা ও দিদিকেও। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এই ঘটনায়। পাশাপাশি পামেলার অ্যান্ড্রয়েড ফোন পরীক্ষা করে দেখা হচ্ছে তার সঙ্গে কাদের কাদের যোগাযোগ ছিল। খেলাধুলায় পামেলা ভালো ছিল। […]
দুর্গাপুর ব্যারেজে জল বিভ্রাট , বিদ্যুৎ উৎপাদনের ঘাটতির আশঙ্কা MTPS এ।
বাঁকুড়া , ১ নভেম্বর:- ৪৮ ঘন্টার মধ্যে দামোদরের লক গেট মেরামতের কাজ ঠিক করে জল সরবরাহ স্বাভাবিক না হলে ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হবে না। শুধু মেজিয়া বিদ্যুৎ প্রকল্পেই নয় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে ডিভিসির দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশনেও। এই দুই বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন ক্ষমতা তিন হাজার মেগাওয়াটের […]
স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের বিরুদ্ধে মন্তব্য করায় ইডি অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ , অভিযোগ অভিষেকের।
কলকাতা, ২ সেপ্টেম্বর:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহর বিরুদ্ধে মন্তব্য করার জন্যই তাঁকে ইডি অফিসে ডেকে জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। কয়লা পাচার কাণ্ডে আজ বিধাননগরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডির অফিসে প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অভিযোগ করেন। অভিষেক […]







