সুদীপ দাস , ২৯ মে:- দেখা করার ২৪ঘন্টার মধ্যেই মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরনের টাকা তুলে দিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ডাঃ রত্না দে নাগ। গত মঙ্গলবার দুপূরে পান্ডুয়া ব্লকে বজ্রাঘাতে মৃত্যু হয় দু’জনের। মৃতেরা হলেন পান্ডুয়া ব্লকের জায়ের দ্বারবাসিনী পঞ্চায়েতের আটপালা গ্রামের স্বপন বাউল দাস এবং পান্ডুয়ার হরাল-দাসপুর পঞ্চায়েতের শিয়ালাগুড়ি গ্রামের কমল মাঝি। মঙ্গল দুপুরে তাঁরা নিজ নিজ জমিতে চাষের কাজ করছিলেন। সেসময় বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁদের। শুক্রবার পান্ডুয়ায় গিয়ে ওই দুই পরিবারের সাথে দেখা করেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী রত্না দে নাগ। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী। সেই আশ্বাসের ২৪ঘন্টার মধ্যেই ক্ষতিপূরণের সরকারি চেক তাঁদের হাতে তুলে দিলেন মন্ত্রী। এদিন মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলীর জেলাশাসক দীপাপ্রিয়া পি, সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলি সহ স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। এদিন মন্ত্রী ওই দুই পরিবারের হাতে ২লক্ষ টাকা করে চেক তুলে দেন।
Related Articles
হুগলির বিস্তৃন্ন এলাকা কন্টেইনমেন্ট ঘোষণা প্রশাসনের।
তরুণ মুখোপাধ্যায়,২১ এপ্রিল:- হুগলি জেলা শাসকের জারি করা এক বিজ্ঞপ্তি তে বলা হয়েছে জেলার বেশ কিছু পৌরসভার ওয়ার্ড গুলি এবং কিছু কিছু ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের অঞ্চলগুলি করোনা প্রবন এলাকা বলে চিহ্নিত করা হয়েছে ।এই সমস্ত এলাকায় সরকারি নির্দেশিকা কঠোর মানা হবে। এই সব অঞ্চলের দোকান অফিস সব কিছু বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। তবে […]
রবিবার হাওড়ার সভাতে ভার্চুয়াল মাধ্যমে সভায় বক্তব্য রাখতে পারেন অমিত শাহ ৷
কলকাতা , ৩০ জানুয়ারি:- রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষকে নিয়ে যাওয়ার জন্য দিল্লি থেকে চার্টার্ড বিমান পাঠিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ কারণ সবকিছু ঠিকঠাক থাকলে হাওড়ার ডুমুরজলার সভায় রবিবার অমিত শাহের হাত থেকেই হয়তো তাঁরা বিজেপি-র পতাকা তুলে নিতেন৷ কিন্তু দিল্লিতে বিস্ফোরণের জেরে অমিত শাহের রাজ্য সফর বাতিল হয়ে যায়৷ […]
আগামীকাল প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল।
কলকাতা, ২৩মে:- চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বুধবার প্রকাশিত হবে। ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও এস এম এস-এ দেখা যাবে ফল। মার্কশিট ডাউনলোডও করতে পারবে ছাত্র-ছাত্রীরা। সূত্রের খবর বেলা ১২ টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন সংসদ সভাপতি। তার পরে অনলাইনে প্রাপ্ত নম্বর দেখতে পারবে ছাত্র-ছাত্রীরা। www.wbchse.wb.gov.in, www.wbresults.nic.in ও www.results.shiksha। এই ওয়েবসাইটগুলি থেকে মার্কশিট ডাউনলোডও […]







