আরামবাগ , ২৯ মে:- শনিবার আরামবাগের রবীন্দ্র ভবনে একটি রক্তদান শিবির হয়ে গেলো। হুগলি গ্রামীণ পুলিশ জেলা ও আরামবাগ ট্রাফিক গার্ডের পরিচালনায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের নাম দেওয়া হয় “উৎসর্গ”। করোনা পরিস্থিতিতে সরকারি স্বাস্থ্য বিধি মেনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।পুলিশ সুত্রে জানা গিয়েছে, রক্তদান শিবিরে আনুমানিক পঞ্চাশজন পুলিশকর্মী রক্ত দান করেন। উল্লেখ্য, সমস্ত কোভিড স্বাস্থ্যবিধি মেনে এবং দূরত্ব বজায় রেখেই এই শিবির আয়োজন করা হয়। এই অতিমারীকালীন পরিস্থিতিতে হাসপাতালগুলিতে যে রক্তের ঘাটতি তৈরী হচ্ছে তার অবসান ঘটানোর উদ্দেশ্যেই, এই শিবির আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল থেকে শুরু করে আরামবাগ ট্রাফিক গার্ডের আধিকারিল কল্যান রায়, অমিয় পালসহ সিভিল ভলেন্টিয়াররা।
Related Articles
মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ।
কলকাতা, ২৭ জুন:- আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশিত হল। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা ১০ ফেব্রুয়ারি শুরু হবে, চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। ১০ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষর পরীক্ষা। ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা। ১৫ ফেব্রুয়ারি অঙ্ক, ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, ১৮ ফেব্রুয়ারি ভূগোল, ১৯ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান এবং ২২ ফেব্রুয়ারি […]
লকেট বলেন তিনি হুগলিতে বিজেপির প্রার্থী, বিকালে অসিতের চ্যালেঞ্জ তিন লাখ ভোটে হারানোর।
হুগলি, ৮ ফেব্রুয়ারি:- আজ হুগলি জেলা বিজেপি কার্যালয়ে লকেট চট্টোপাধ্যায় জানিয়ে দেন তিনি হুগলি থেকে দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হবেন। ২০১৯ সালে লোকসভা ভোটে হুগলি কেন্দ্র থেকে রত্না দে নাগকে পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয় বারের জন্য আবার হুগলি থেকেই প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে এদিন জানান। ২০২১ সালের বিধানসভা ভোটে তিনি চুঁচুড়ায় অসিত মজুমদারের কাছে পরাজিত হয়েছিলেন।এবারও […]
এটা ম্যান মেড বন্যা নয় , এটা সি মেড ফ্লাড – রাহুল সিনহা।
সুদীপ দাস, ২ অক্টোবর:- আমরা আশাবাদী আছি, নিশ্চিযতভাবে বলতে পারতাম যে আমরাই জিতছি। কিন্তু সেই জায়গাটা একটু দেখতে হবে কারন প্রচুর ফলস্ ভোট পরেছে এবং বুথ দখল হয়েছে। ভবানিপুরের উপনির্বাচন নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। শনিবার গান্ধিজির জন্মদিবসকে সামনে রেখে বিজেপির স্বচ্ছ ভারত অভিযান উপলক্ষে চুঁচুড়ায় এসে এ কথা বললেন তিনি। […]









