আরামবাগ , ২৯ মে:- শনিবার আরামবাগের রবীন্দ্র ভবনে একটি রক্তদান শিবির হয়ে গেলো। হুগলি গ্রামীণ পুলিশ জেলা ও আরামবাগ ট্রাফিক গার্ডের পরিচালনায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের নাম দেওয়া হয় “উৎসর্গ”। করোনা পরিস্থিতিতে সরকারি স্বাস্থ্য বিধি মেনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।পুলিশ সুত্রে জানা গিয়েছে, রক্তদান শিবিরে আনুমানিক পঞ্চাশজন পুলিশকর্মী রক্ত দান করেন। উল্লেখ্য, সমস্ত কোভিড স্বাস্থ্যবিধি মেনে এবং দূরত্ব বজায় রেখেই এই শিবির আয়োজন করা হয়। এই অতিমারীকালীন পরিস্থিতিতে হাসপাতালগুলিতে যে রক্তের ঘাটতি তৈরী হচ্ছে তার অবসান ঘটানোর উদ্দেশ্যেই, এই শিবির আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল থেকে শুরু করে আরামবাগ ট্রাফিক গার্ডের আধিকারিল কল্যান রায়, অমিয় পালসহ সিভিল ভলেন্টিয়াররা।
Related Articles
বারাসাতে কর্মস্থলে আসার পথে হাওড়ার কোনা হাইরোডে দুর্ঘটনায় মৃত্যু যুবকের।
হাওড়া, ১৪ মে:- বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। শনিবার সকালে ঘটনাটি ঘটে হাওড়ার লিলুয়া থানা এলাকার কোনা হাইরোডে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সৌনক পাল, বয়স ৩৬। তার বাড়ি হাওড়ার উত্তর বাকসাড়া এলাকায়। প্রতিদিনের মতো এদিন সকালেও বাড়ি থেকে তিনি বারাসাতে কাজে যাচ্ছিলেন। সেই সময় কোনা হাইরোডে […]
অ্যাথলেটিক্সে পাঁচটি বিভাগেই সোনা জিতে তাক লাগালো সিঙ্গুর থানার হোমগার্ড বুল্টি।
হুগলি, ২১ ফেব্রুয়ারি:- লড়াই সংগ্রামের এক নাম তারকেশ্বরের বুল্টি রায়। তারকেশ্বর পৌরসভার ১০নং ওয়ার্ডের জয়কৃষ্ণ বাজার এলাকায় বাস করেন বুল্টি। সম্প্রতি কোলকাতার সল্টলেকে অনুষ্ঠিত মাস্টার এথেলেটিক অফ্ ইন্ডিয়া টুর্নামেন্টে ৫টি বিভাগে সোনা অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে বুল্টি। ৬ বছর বয়স থেকে এ্যাথলেটিক্সকে স্বপ্ন করে এগিয়ে চলেছে বুল্টি। খেতমজুর পরিবার থেকে উঠে আসা বুল্টি দুই […]
করোনা সংক্রমন ছড়ানোর নেপথ্যে ব্রিটেন ফেরত যাত্রীদের নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩০ ডিসেম্বর:- রাজ্যে করোনা সংক্রমন ছড়ানোর নেপথ্যে আন্তর্জাতিক উড়ান বিশেষত ব্রিটেন ফেরত যাত্রীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই উদ্বেগ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা থেকে ব্রিটেনের সরাসরি উড়ানে নিষেধাজ্ঞা জারি করল নবান্ন। রাজ্যের পরিবহন সচিব বিপি গোপাললিকা বিমান মন্ত্রকের সচিবকে বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্রিটেনের উড়ান […]











