কলকাতা, ২৭ মে:- ঘূর্ণিঝড় ইয়াস এর ক্ষয়ক্ষতি সরেজমিনে খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজ্যে আসছেন। আকাশপথে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ পরিদর্শনের পর দিল্লি ফেরার আগে কলাইকুন্ডা বিমান বন্দরে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের ঘূর্ণিঝড় জনিত ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী কাল তাকে বৈঠকে ডেকেছেন। তিনি সেখানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য ইয়াশ ঘূর্ণিঝড় জনিত ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী নিজেও কাল জেলা সফরে যাচ্ছেন। রাজ্য সরকারের প্রাথমিক পর্যালোচনায় ওই ঘূর্ণিঝড় জনিত প্রাথমিক দুর্যোগে অন্তত ১৫ হাজার কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের অগ্রিম ক্ষতিপূরণ হিসেবে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই রাজ্যকে ৪০০ কোটি টাকারও বেশি দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়া ত্রাণ এবং ক্ষতিপূরণে রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী এদিন আরও এক হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা জানান। আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই ক্ষয়ক্ষতির বিষয় তুলে ধরে রাজ্যের তরফে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য কেন্দ্রের কাছে দাবি জানানো হবে বলে মনে করা হচ্ছে।
Related Articles
রাজ্য জুড়ে উন্নয়নের অগ্রগতি নিয়ে রাজ্য স্তরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী
কলকাতা , ২৮ অক্টোবর:- শারদোৎসবের পর রাজ্য স্তরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নভেম্বরের ৫ তারিখ নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা। উৎসবের পরে করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে যেমন আলোচনা করবেন, পাশাপাশি রাজ্য জুড়ে হওয়া উন্নয়নের অগ্রগতি নিয়েও আলোচনা করবেন। পুজোর আগেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গিয়ে জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। দক্ষিণবঙ্গেও জেলা […]
আরজি কর কাণ্ডে দোষীর ফাঁসির দাবিতে রিষড়ায় মিছিল তৃণমূলের।
তরুণ মুখার্জি, ১৭ আগস্ট:- আর জি কর হাসপাতালে যেভাবে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে হয়েছে তার প্রতিবাদে, তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পথে নামল তৃণমূল কর্মীরা। এদিন পশ্চিমবাংলার দিকে দিকে এই নৃশংস ঘটনার শাস্তি দাবি করে প্রতিবাদ মিছিল বের হয়। এদিন বিকেলে রিষড়া পৌরসভার সামনে থেকে টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরপ্রধান […]
জলের সংযোগ দেওয়া নিয়ে গন্ডগোল হাওড়ার নিশ্চিন্দায়।
হাওড়া, ১৭ জানুয়ারি:- বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের ঘটনা এবার নিশ্চিন্দার সাঁপুইপাড়ায়। ঘটনায় গুলি চলার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে রমেশ নামের মূল অভিযুক্ত। মঙ্গলবার দুপুরে হাওড়ার ডোমজুড় বিধানসভার সাঁপুইপাড়া ১২ নম্বর পোল এলাকায় সরকারি পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য লাইন পাতার কাজ হচ্ছিল। […]








