কলকাতা , ২৬ মে:- ঘূর্ণিঝড় যশের প্রকোপ সত্ত্বেও রাজ্যে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা গেছে বলে রাজ্যের বিদ্যুৎ দপ্তর জানিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিদ্যুৎ পরিষেবার ক্ষয়ক্ষতি পর্যালোচনার পর বিদ্যুৎ ভবনে এক সাংবাদিক বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ঘূর্ণিঝড় সঙ্গে প্রবল বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা জলমগ্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলায় জল একটু নামলেই ক্ষয়ক্ষতির হিসেব বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। সব দিক খতিয়ে দেখে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারের কাছে ক্ষয়ক্ষতি সম্পর্কে রিপোর্ট পেশ করা হবে। একইসঙ্গে তিনি জানান, এই ঘূর্ণিঝড়ের ফলে হাসপাতাল গুলিতে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়নি। স্বাস্থ্য দফতরের সঙ্গে যৌথভাবে আগে থেকেই এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছিল। বিদ্যুৎ কর্মীরা যাতে সতর্কভাবে কাজ করেন এবং প্রাণের ঝুঁকি না নেন সে ব্যাপারেও বিদ্যুৎ মন্ত্রী নির্দেশ দিয়েছেন।
Related Articles
হাওড়ার মালিপাঁচঘড়ায় বহুতলে আগুন। মৃত্যু প্রৌঢ়র।
হাওড়া, ৫ মে:- হাওড়ার মালিপাঁচঘড়ার একটি বহুতলে আগুন লেগে মৃত্যু হল এক প্রৌঢের। বুধবার সকালে স্থানীয় এলাকার শ্রীরাম ঢ্যাং রোডের ভৈরব ঘটক লেনের একটি বহুতলে ওই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম সুবল দেবনাথ (৫৫)। বাড়িতে তিনি স্ত্রী ও ছেলের সঙ্গে থাকতেন। তিনি জি টি রোডের ধারে কৃষ্ণা ভবনের কাছে একটি খাবারের […]
তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের।
উঃ২৪পরগনা , ২১ জুলাই:- উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার ঘোষপাড়া দু’নম্বর গ্রাম সেবা সংঘ স্কুলের সামনে স্থানীয় তৃণমূল নেতা রাজিব সরকারকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ। অল্পের জন্য রক্ষা প্লেন স্থানীয় তৃণমূল নেতা রাজীব সরকার। স্থানীয় সূত্রে জানা যায়, একুশে জুলাই এর উপলক্ষে স্থানীয় কিছু বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করবে, তারই জন্য মঙ্গলবার সন্ধ্যায় […]
ভোট দিলেন মহারাজ।
কলকাতা , ১০ এপ্রিল:-ভোট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার চতুর্থ দফার ভোটে বরিষা শশীভূষণ জনকল্যাণ বিদ্যাপীঠে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন সৌরভ। স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়েই ভোট দেন সৌরভ । Post Views: 396








