ব্যারাকপুর , ২৫ মে:- ইয়াস আছড়ে পড়ার আগের দিনই ভয়ঙ্কর টর্নেডোর দাপটে কার্যত লন্ডভন্ড হয়ে গেল হালিশহরের বাড়িভাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা। মঙ্গলবার বিকেলে মাত্র দেড় সেকেন্ডের ঘুর্ণিঝড়ে (টর্নেডো) রীতিমত লন্ডভন্ড অবস্থা বীজপুর থানার জেটিয়া গ্রাম পঞ্চায়েতের বালিভাড়া গ্রাম। এদিন টর্নেডোর তান্ডবলিলায় কমপক্ষে ৭০-৮০ টি বাড়ির টালির চাল কিংবা টিনের ছাউনি উড়িয়ে নিয়ে গেছে। এমনকি ছাউনি উড়ে গিয়ে ও ইঁটের গাথনি পড়ে দে পরিবারের তিনজন জখমও হয়েছেন। তাদেরকে কল্যাণী জে এন এম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝড়ের দাপট এতটাই ছিল যে ওই এলাকার দে বাড়ির ছাউনি উড়ে গিয়ে ট্রান্সফারমারের উপর গিয়ে পড়েছ। যার ফলে ট্রান্সফারমারটি পুরো ভেঙে ধুমরে গিয়েছে। এলাকার বৈদ্যুতিক সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বালিভাড়া গ্রামে। পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
Related Articles
কোন্নগরের রাস্তায় আটকে গেল দমকলের গাড়ি।
হুগলি, ৬ আগস্ট:- কোন্নগর ছোট কালিতলা এলাকায় রাস্তার মধ্যে আটকে গেল দমকলের গাড়ি। রাস্তার পাইপ বসানোর কাজ চলছিল ওই এলাকায়, সেখানেই কাঁচা মাটির মধ্যে ধসে যায় দমকলের গাড়ির চাকা। ঘটনায় চাঞ্চল্য কোন্নগর ছোট কালিতলা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে কালিতলা থেকে দমকলের গাড়ি ফিরছিল দমকল অফিসে। দিন কয়েক আগে ই ওই রাস্তা খোঁড়া হয়েছিল […]
পুলিশের ‘ফিরে পাওয়া’ প্রকল্পে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ।
হাওড়া, ২৫ জুন:- বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে ফোনের আসল মালিকদের হাতে তুলে দিল হাওড়া সিটি পুলিশ। শুক্রবার দুপুরে হাওড়ার মালিপাঁচঘড়া থানার উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এরকম প্রায় ত্রিশটি মোবাইল ফোন আসল মাকিকদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অনুপম সিং, এসিপি নর্থ নাগরাজ দেভেরাকান্দা, মালিপাঁচঘড়া থানার […]
গত নয় বছরে বাইশ হাজার কোটি টাকা বিদেশি বিনিয়োগ এসেছে – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২২ ডিসেম্বর:- গত নয় বছরে রাজ্যে বিদেশি বিনিয়োগ ৭৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন এই সময়ে রাজ্যে বাইশ হাজার কোটি টাকা বিদেশি বিনিয়োগ এসেছে। রাজ্যে আইন-শৃংখলা এবং নারী সুরক্ষা অন্যান্য রাজ্যের তুলনায়ও অনেক ভালো বলে তিনি দাবি করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি […]







