আরামবাগ, ২৫ মে:- সেফ হোমের উদ্বোধন হল হুগলি জেলার আরামবাগ এক নম্বর ওয়ার্ডে। এদিন এই সেফ হোমের উদ্বোধন করেন আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার। পাশাপাশি উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী। করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের চিকিৎসা থেকে শুরু করে সঠিক পরিসেবা দেওয়ার জন্য সেফ হোমের উদ্বোধন হয়। জানা গিয়েছে, এই সেফ হোমে মোট ২০টি বেড রয়েছে। পাশাপাশি এক জন চিকিৎসক ও দুই হেল্প ওয়ার্কার থাকছেন। বিদুৎ চলে গেলে জেনারেটরের ব্যবস্থা করা হয়। অক্সিজেন পরিসেবা বজায় রাখার পাশাপাশি অন্তঃসত্তা মহিলা করোনা আক্রান্ত হলে তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার বলেন, করোনা পরিস্থিতিতে সকলের সহযোগিতা আমরা কাজ করছি। করোনা আক্রান্ত রোগিদের সঠিক পরিসেবা ও থাকার সুবন্দোবস্ত করার জন্য এই সেফ হোমের উদ্বোধন করা হয়। সবমিলিয়ে আরামবাগে সেফ হোমের উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষ।
Related Articles
আমফানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলর প্রস্তুতি নেয়া হয়েছে -মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২৪ মে:- আম্ফান এর থেকেও মারাত্মক হতে পারে ঘূর্ণিঝড় যশ। এর জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে দক্ষিণবঙ্গের জেলা গুলি। তবে তার মোকাবিলায় রাজ্য সরকার সব রকম ভাবে প্রস্তুত বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রশাসনের কর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, আমফানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবারের […]
রাজস্থান বধ করে শীর্ষে দিল্লি , চোট-আঘাতে আতঙ্কে ক্যাপিটালস
স্পোর্টস ডেস্ক , ১৫ অক্টোবর:- ৯ অক্টোবর দিল্লির কাছে ৪৬ রানে হেরে গিয়েছিল রাজস্থান। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল স্টিভ স্মিথদের। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতে নিয়ে আত্মবিশ্বাসে ফুটছিল রাজস্থান শিবির। কিন্তু দিল্লির ১৬১ রান তাড়া করতে নেমে রাজস্থান থামল ১৪৮ রানে।এই মরসুমে দ্বিতীয়বার দিল্লির কাছে হার রাজস্থানের। এই ম্যাচ জিতে আইপিএলের […]
ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন এসে পৌঁছাল নাইসেডে।
কলকাতা , ২৫ নভেম্বর:- ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন এসে পৌঁছাল নাইসেডে। তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য হায়দরাবাদ থেকে আনা হয়েছে ১ হাজার টিকা। তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে ডিসেম্বর থেকে। নাইসেড সূত্রে খবর, ভ্যাকসিনগুলি সংরক্ষণ করা হয়েছে মাইনাস ৪ ডিগ্রি তাপমাত্রায়। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি কো-ভ্যাকসিন। এ […]






