কলকাতা , ২৪ মে:- রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে কেন্দ্র মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর চাকরির মেয়াদ বৃদ্ধি করেছে। আরও তিনমাস তিনি রাজ্যের মুখ্যসচিব পদে বহাল থাকবেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জানিয়েছেন। উল্লেখ্য চলতি মাসেই মুখ্য সচিবের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান করনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনিক কাজের সুবিধার্থে তার কর্মজীবন আরও তিন মাস বৃদ্ধির আবেদন জানিয়ে রাজ্যসরকার এর আগে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিল।
Related Articles
আজ ভান্ডারা, বেলুড় মঠে ভক্তদের ঢল।
হাওড়া, ১৩ এপ্রিল:- প্রয়াত স্বামী প্রভানন্দজি মহারাজের মহাসমাধি উপলক্ষে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে আজ সকাল থেকেই বিশেষ পূজা, ভজন এবং স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আজ সকাল থেকেই অসংখ্য ভক্ত এবং অনুগামীরা বেলুড় মঠে উপস্থিত হয়েছেন। সকালে মঠে শ্রীশ্রীঠাকুরের বিশেষ পূজা, মঙ্গলারতি, বৈদিক মন্ত্রপাঠ হয়। এরপর ভক্তিগীতি, শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতপাঠ ও ব্যাখ্যা, বাউল, কীর্তন, […]
*সাধারণ মানুষের স্বার্থে ট্রাফিক পুলিশ কে দেওয়া হলো সিপিআর ট্রেনিং।
হুগলি, ২৪ সেপ্টেম্বর:- বহু সময় পথ চলতি মানুষ হৃদ রোগ আক্রান্ত বা হার্ট অ্যাটাকের কারণে অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারান। জ্ঞান হারানো থেকে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে পৌঁছানোর আগে যদি তাকে সিপিআর চিকিৎসা দেওয়া যায় তাহলে মরণাপন্ন হৃদরোগী প্রাণে বেঁচে যেতে পারেন। সেই কারণে চন্দননগর কমিশনারেটের অন্তর্গত উত্তরপাড়ার ট্রাফিক বিভাগের উদ্যোগে এবং একটি বেসরকারি চিকিৎসা […]
হাওড়া ব্রিজে মিনিবাসে আগুন।
হাওড়া , ১৯ নভেম্বর:- বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ হাওড়া ব্রিজের ১৭ নং পিলারের কাছে একটি কলকাতাগামী মিনিবাসে আগুন লেগে যায়। ইঞ্জিনের শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রথমে ধোঁয়া দেখতে পেয়েই যাত্রী সহ সকলে বাস থেকে নিরাপদে নিচে নেমে আসেন। হরিনাভি-হাওড়া রুটের মিনিবাসটি এরপর ব্রিজের উপর দাউ দাউ করতে জ্বলতে শুরু […]








