এই মুহূর্তে জেলা

বিজেপি, সিপিএম ছেড়ে ৫ পঞ্চায়েত সদস্য  যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। 

মালদা,২ ফেব্রুয়ারি:- বিজেপি, সিপিএম ছেড়ে ৫ পঞ্চায়েত সদস্য  যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার সকালে মালদা শহরের স্টেশন রোড এলাকার নূর মেনশন ভবনের তৃণমূলের জেলা সভানেত্রী এবং জেলার যুব সভাপতি অম্লান ভাদুড়ীর হাত ধরেই বিরোধী দলের সদস্যরা তৃণমূলে যোগদান করেন। যার ফলে তৃণমূলের জেলায় শক্তি বৃদ্ধি হলো। যদিও সিপিএম ও বিজেপি’র দাবি যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তারা বহুদিন আগেই দল থেকে বহিষ্কৃত হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে , চাঁচল ১নম্বর পঞ্চায়েত সমিতির মোট আসন ২৪টি। কংগ্রেস পায় ১৩টি, তৃণমূল কংগ্রেস ৯টি, বিজেপি ১ ও সিপিএম ১টি।  প্রথমে ১৩টি আসন পেয়ে বোর্ড গঠন করে কংগ্রেস। পরর্বতীতে কংগ্রেস থেকে তৃণমুলে ৩ জন সদস্য যোগদান করেন। এরপর রবিবার পঞ্চায়েত সমিতির ১জন সিপিএম সদস্য  তৃণমূল কংগ্রেসে যোগদান করায় একক সংখ্যা গরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি এদিন চাচোল ১ গ্রাম পঞ্চায়েতের  ২জন বিজেপি সদস্য ও দুইজন সিপিএম সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

There is no slider selected or the slider was deleted.

বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য বিপ্লব মণ্ডল ও পঞ্চায়েত সমিতির সদস্য অমিতেশ পাণ্ডে বলেন, এনআরসি ও সিএএ-এর প্রতিবাদে মমতা ব্যানার্জি দেশজুড়ে আন্দোলন তৈরি করেছে। দেশজুড়ে আন্দোলন করছে। সেই আন্দোলনে সামিল হতেই আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।  জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৌসম নূর বলেন, অন্যান্য দল থেকে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। কারন মানুষ বুঝতে পেরেছেন এনআরসি, এনপিআর, সিএএ-এর প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন। সেই কারণেই তারা দলে যোগদান করছেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.